চোরবাগানকাণ্ডের জের, সাময়িকভাবে বন্ধ কলকাতার একাধিক পুজো মণ্ডপ!

Must Read

ওয়েব ডেস্ক : চোরবাগান সর্বজনীনের মণ্ডপে পদপিষ্ট (Chorbagan stampede) হয়ে মৃত্যুর ঘটনার পর বড় সিদ্ধান্ত। দুর্ঘটনার পরেই শহরের একাধিক নামী পুজো মণ্ডপে সাময়িকভাবে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। অতিরিক্ত ভিড়ের চাপ সামলানো এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

টালা প্রত্যয় কর্তৃপক্ষ তাদের পুজো মণ্ডপ সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানিয়েছে। একই সিদ্ধান্ত নিয়েছে আলিপুর সর্বজনীন ও চেতলা অগ্রণী। পরিস্থিতি স্বাভাবিক হলে মণ্ডপগুলি ফের দর্শনার্থীদের জন্য খুলবে কি না, তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তা তথা বিজেপি নেতা সজল ঘোষও ভিড় নিয়ন্ত্রণে বিশেষ আবেদন জানিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় দর্শনার্থীদের মণ্ডপে না এসে ফিরে যাওয়ার অনুরোধ করেন তিনি। সজল বলেন, ‘যাঁরা আসছেন, দয়া করে ফিরে যান।’ যদিও তাঁর দাবি, সন্তোষ মিত্র স্কোয়ারে ভিড় আপাতত নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। এদিকে, অ্যালেন পার্কে আলো ও লেজার প্রদর্শনীও বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও খবর :  চোরবাগানের ঘটনায় আটক ১২

শনিবার সন্ধ্যায় চোরবাগানের দুর্ঘটনার পর থেকেই পুজো মণ্ডপগুলির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। প্রবল বৃষ্টি এবং যানজটের মধ্যে মণ্ডপে ঢোকার জন্য দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকায় হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয়েছিল বলে জানা গিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু এবং প্রায় ২৫ জনের আহত হয়েছেন বলে খবর।

ঘটবাক পর মৃতদের পরিবারপিছু একজনকে সরকারি চাকরি ও ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি আহতদের ৫ লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার।

Latest News

ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে! সেতু থেকে ১০০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৪, আহত ২০

ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডের গুলার বাজারের কাছে ভয়াবহ দুর্ঘটনা। সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস।...

More Articles Like This