চোরবাগানকাণ্ডে বিচারপতির নেতৃত্বে সিট, গাফিলতি প্রমাণ হলে পুলিশকেও রেয়াত নয়

Must Read

ওয়েব ডেস্ক : চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট (Chorbagan stampede) হয়ে মৃত্যুর ঘটনায় দায় নির্ধারণে কড়া পদক্ষেপের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পুজো কমিটির উদ্যোক্তা থেকে শুরু করে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মী কারও বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির প্রমাণ মিললে রেয়াত করা হবে না বলে জানিয়েছেন তিনি। গোটা ঘটনার তদন্তে একজন বিচারপতির নেতৃত্বে বিশেষ অনুসন্ধানকারী দল গঠনের জন্য কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানাবে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তদন্তকারী দলে বিশেষ তদন্তকারী বাহিনী, অপরাধ তদন্ত বিভাগ-সহ একাধিক সংস্থার আধিকারিকদের রাখা হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হবে। পাশাপাশি, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে নিরাপত্তার ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। এ জন্য রবিবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ঘুগেকে চিঠি পাঠানোর কথা জানিয়েছেন শুভেন্দু।

আরও খবর :  চোরবাগানের ঘটনায় আটক ১২

তদন্তে কোনও ব্যক্তি বা সংস্থার দায় সামনে এলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, দুর্ঘটনার আগে ও পরে কী ঘটেছিল, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। পুলিশের ভূমিকা নিয়েও কোনও অভিযোগ উঠলে তা তদন্তের আওতার বাইরে থাকবে না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

মৃতদের পরিবারপিছু ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং পরিবারের একজন সদস্যকে সরকারি গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আহতদের প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। তাঁদের চিকিৎসার সমস্ত খরচও বহন করবে রাজ্য সরকার। অন্যদিকে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ এবং তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

Latest News

ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে! সেতু থেকে ১০০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৪, আহত ২০

ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডের গুলার বাজারের কাছে ভয়াবহ দুর্ঘটনা। সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস।...

More Articles Like This