38.7 C
Kolkata

জেলাশাসক,পুলিশ সুপারদের নিয়ে জরুরী বৈঠক ডাকলেন মুখ্যসচিব

Must Read

ওয়েব ডেস্ক : ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরেই রাজ্য প্রশাসনে বড়সড় বদল করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে অন্যতম হল, রাজ্যের মুখ্যসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty)-কে। সেই জায়গায় নতুন মুখ্যসচিব করে নিয়ে আসা হয়েছিল দুষ্যন্ত নারিয়ালা-কে (Dushyant Nariala)। আর দায়িত্ব নেওয়ার পরেই জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন তিনি।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার বিকেল পাঁচটাতেই জেলাশাসক,পুলিশ সুপারদের নিয়ে জরুরি বৈঠক করার কথা দুষ্যন্ত নারিয়ালার। সূত্রের খবর, বিধানসভার ভোট প্রস্তুতি ও রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করবেন রাজ্যের নতুন মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালা। তার পরেই শুক্রবার প্রথম পর্যায়ের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

আরও খবর : দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ বামেদের! কোন আসনে কে লড়বেন? দেখে নিন একনজরে

উল্লেখ্য, রবিবার পশ্চিমবঙ্গের ভোটের (West Bengal Election 2026) নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। তার কয়েকঘন্টার মধ্যে কমিশনের নির্দেশ রাজ্যের মুখ্যসচিবের (West Bengal new Chief Secretary) পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty)-কে। তাঁর পরিবর্তে দায়িত্বে আনা হয়েছে প্রবীণ আইএএস অফিসার দুষ্যন্ত নারিয়ালাকে (Dushyant Nariala)। আর নতুন দায়িতব পাওযার পরেই জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন তিনি।

তবে শুধু মুখ্যসচিব নন, স্বরাষ্ট্র সচিব জগদীশপ্রসাদ মীনাকেও তাঁর পদ থেকে সরানো হয়েছে। নতুন স্বরাষ্টরসচিব করা হয়েছে সঙ্ঘমিত্রা ঘোষকে। এছাড়া রাজ্যের একাধিক আইপিএস আধিকারিককেও বদল করা হয়েছে। তাঁদেরকে ভিন রাজ্যের অবজার্ভারের দায়িত্বে পাঠানোর কথা জানিয়েছে কমিশন। আর এদিকে মুখ্যসচিবের দায়িত্ব নেওয়ার পরেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন দুষ্যন্ত নারিয়ালা।

দেখুন অন্য খবর :

Latest News

তোলাবাজির অভিযোগে গ্রেফতার ব্যারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর তপন কুমার দে

ওযেব ডেস্ক : দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ। গ্রেফতার (Arrest) ব্যারাকপুর (Barrackpore) পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC Councilor)...

More Articles Like This