উচ্চমাধ্যমিকে প্রথম আদৃত পালকে ফোনে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, দেওয়া হবে সংবর্ধনা

Must Read

ওয়েবডেস্ক- আজ উচ্চ মাধ্যমিক (Higher Secondary)  রেজাল্ট (Result)  বের হয়েছে। প্রথম হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের (Narendrapur Ramakrishna Mission)  আদৃত পাল (Adrita paul) । উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রদের সঙ্গে ভিডিও কলে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভিডিও কলে শুভেন্দু অধিকারী (CM Shuvendu Adhikari)  আদৃত পালকে শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রী বলেন, “খুব ভালো রেজাল্ট করেছ। রাজ্যের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছ। আরও বড় হও। রাজ্যের মানুষকে গর্বিত করেছ। ”

আগামী কয়েকদিনেই তাঁদের ডেকে পাঠানো হবে ও সংবর্ধনা দেওয়া হবে বলেও জানিয়েছেন। এই কথোপকথনের সময়েই প্রথম স্থানাধিকারী আদৃত পালের বাবা মুখ্যমন্ত্রীকে রাজ্যের শিক্ষার হাল ফেরানোর আবেদন জানান।

আরও পড়ুন-  NEET-UG বাতিলের প্রতিবাদে কলকাতায় SFI মিছিল

উল্লেখ্য, বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হল। এবার পরীক্ষার ৭৬ তম দিনের মাথায় রেজাল্ট বের হল। প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদৃত পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬৷ ৬৮০০ বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা ৬৬, ৬২৩ জন বেশি, এবার থার্ড জেন্ডার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন৷ তিনি উত্তীর্ণ হয়েছেন৷ এবারের মেধা তালিকায় রয়েছেন ৬৪ জন, মহিলা রয়েছেন ৮ জন৷ মেধাতালিকায় ছেলেদের জয়জয়কার৷

গত ১২ ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়, শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে জানানো হয়েছে, সেদিনই ছাত্র-ছাত্রীদের হাতে মার্কশিটের হার্ডকপি, উত্তীর্ণের শংসাপত্র এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দেওয়া হবে। সকাল ১০ বেজে ৩০ মিনিটে ফলপ্রকাশ করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই বছর পরীক্ষায় বসে ৭ লক্ষ ১০ হাজার। এ বছর একই পরীক্ষাকেন্দ্রে তিন ধরনের পরীক্ষার্থী অংশ নেয়, উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার, তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো সিলেবাসের পরীক্ষার্থীরা।

 

 

Latest News

পড়ুয়াশূন্য মাদ্রাসায় কোপ, ২৫০ প্রতিষ্ঠানে বন্ধ হবে ভর্তি!

দেবাশীষ সেনগুপ্ত অনুমোদনহীন মাদ্রাসার (Madrasa) পর এবার সরকারি স্বীকৃতিপ্রাপ্ত হলেও কার্যত পড়ুয়াশূন্য, অচল এবং পরিকাঠামোহীন মাদ্রাসাগুলির বিরুদ্ধেও বড় পদক্ষেপের পথে...

More Articles Like This