ভোররাতে ‘অ্যাকশন’ কেন্দ্রীয় সংস্থার, কলকাতায় ৫ জায়গায় তল্লাশি

Must Read

কলকাতা: ভোটের মুখে ফের তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার ভোর থেকে কলকাতার (Kolkata ED Raid) একাধিক প্রান্তে একযোগে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এবং আয়কর দফতর (Income Tax Department)। সল্টলেক থেকে মিডলটন স্ট্রিট, মোট পাঁচটি জায়গায় ইডির তল্লাশি, অন্যদিকে মনোহরপুকুরে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে।

সূত্রের খবর, একটি নামী রিয়েল এস্টেট সংস্থার বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগের তদন্তে নেমেই এই তল্লাশি। সেই সূত্র ধরেই সল্টলেকের সিএফ ও সিকে ব্লকের একাধিক ঠিকানায় পৌঁছন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয় সংশ্লিষ্ট বাড়িগুলি। আপাতত ভিতরে-বাইরে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি, মিডলটন স্ট্রিটের একটি বাড়ি এবং এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অফিসেও চলছে জোর তল্লাশি।

আরও পড়ুন: ভোটের আগে ভোরে আয়কর হানা দেবাশিসের কুমারের বাড়িতে!

একই দিনে সক্রিয় আয়কর দফতরও। ভোর সাড়ে পাঁচটা নাগাদ দেবাশিস কুমারের মনোহরপুকুরের বাড়ি ও কার্যালয়ে পৌঁছন আধিকারিকরা। দু’টি জায়গায় একযোগে তল্লাশি শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে। কী অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ, তা এখনও স্পষ্ট নয়। হানার জেরে আপাতত প্রচার বন্ধ রেখে বাড়িতেই রয়েছেন তৃণমূল প্রার্থী।

ঘটনার পরেই এলাকায় জড়ো হন তৃণমূল কর্মী-সমর্থকেরা। তাঁদের অভিযোগ, কার্যালয়ের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে নিয়ম বহির্ভূতভাবে। উল্লেখ্য, জমি সংক্রান্ত প্রতারণা মামলায় সম্প্রতি দেবাশিস কুমারকে তলব করেছিল ইডি, এবং তিনি তদন্তে হাজিরাও দেন।

ভোটের প্রাক্কালে কেন্দ্রীয় সংস্থার এই তৎপরতা ঘিরে শাসক শিবির রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপের অভিযোগ তুলেছে। যদিও তদন্তকারী সংস্থার তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This