10.6 C
New York

গণনায় গাফিলতি মানেই চাকরি ‘গেল’! ভোটের আগে কমিশনের কড়া হুঁশিয়ারি

Must Read

কলকাতা: ভোটগণনার (West Bengal Assembly Election 2026) আগেই কড়া বার্তা নির্বাচন কমিশনের (Election Commission)। গাফিলতি হলে রেহাই নেই, প্রয়োজনে যেতে পারে চাকরিও। সোমবার রাজ্যজুড়ে গণনা ঘিরে যখন চূড়ান্ত প্রস্তুতি, তখন সরকারি কর্মীদের উদ্দেশে স্পষ্ট নির্দেশ দিয়েছে কমিশন। নিয়ম মেনে, সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ করতেই হবে।

কমিশন সূত্রে খবর, গণনার কাজে নিযুক্ত প্রিসাইডিং অফিসার থেকে পোলিং অফিসার সবাইকে গাইডলাইন কঠোরভাবে মেনে চলতে হবে। কোনওরকম ভুল, অবহেলা বা ইচ্ছাকৃত গাফিলতি ধরা পড়লে কড়া বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এমনকি চাকরি হারানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন: ফল ঘোষণার আগেই ‘রঙের লড়াই’! বাজারে গেরুয়া ঝড় না সবুজ ঢেউ, কোন আবিরে এগিয়ে বাংলা?

ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভায় কিছু কর্মীর গাফিলতির অভিযোগ সামনে এসেছে বলে সূত্রের দাবি। সেই ঘটনার পর থেকেই আরও সতর্ক কমিশন। রাজ্যে দু’দফার ভোটে রেকর্ড অংশগ্রহণের পর এবার লক্ষ্য নিখুঁত গণনা। তাই কোনও ফাঁক রাখতে নারাজ কমিশন। ৭৭টি গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মোতায়েন রয়েছেন ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার, তাঁদের সহায়তায় অতিরিক্ত অবজার্ভার এবং ৭৭ জন পুলিশ অবজার্ভারও থাকছেন।

শুধু তাই নয়, কলকাতা পুলিশের আওতায় থাকা সব গণনাকেন্দ্রে ১৬৩ ধারা জারি করা হয়েছে। স্ট্রংরুমের ২০০ মিটারের মধ্যে জমায়েত নিষিদ্ধ ৫ জনের বেশি একসঙ্গে থাকতে পারবেন না। সব মিলিয়ে, গণনার দিনকে কেন্দ্র করে নিরাপত্তা ও নজরদারিতে কোনও খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন। লক্ষ্য একটাই, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে ফল ঘোষণা।

Latest News

মাঠে নেমেই ‘বিরল’ রেকর্ড গড়লেন KKR তারকা! বিরাট, রোহিতের সমকক্ষ হলেন মণীশ পান্ডে

ওয়েব ডেস্ক: রবিবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্সকে (Sunrisers Hyderabad) হারিয়ে জয়ের হ্যাটট্রিক করল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight...

More Articles Like This