ওয়েব ডেস্ক : মালদা ও উত্তর দিনাজপুর থেকে আসা ফৌজদারি মামলার সংখ্যা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য, “যে ক্রিমিনাল মামলা হয় তার অধিকাংশটা আসে মালদা এবং উত্তর দিনাজপুর থেকে। তার মানে কিছু একটা সমস্যা আছে!” একই সঙ্গে মালদার ইংরেজবাজার, গাজোল ও চাঁচল থানার কার্যকলাপের উপর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।
একটি মাদক মামলায় কালিয়াচক থানার জমা দেওয়া রিপোর্টে একাধিক ভুল ধরা পড়েছে বলে অভিযোগ উঠেছে। আদালতের পর্যবেক্ষণ, এই ধরনের ভুল বিচারব্যবস্থায় প্রশাসনিক হস্তক্ষেপের শামিল । ফলে পুলিশের রিপোর্ট তৈরির পদ্ধতি ও সংশ্লিষ্ট তদন্তের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
আরও খবর : দুর্গাপুজোয় রেকর্ড মদ বিক্রি, শীর্ষে কোন জেলা?
পুলিশ কর্তৃপক্ষ নিজেদের ভুলের জন্য আদালতে দুঃখপ্রকাশ করায় কালিয়াচক থানাকে শেষ সুযোগ দিয়েছে হাই কোর্ট। আদালতের এই পদক্ষেপের মাধ্যমে সংশ্লিষ্ট থানাকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের ভুলের পুনরাবৃত্তি হলে কী ব্যবস্থা নেওয়া হবে, তা পরবর্তী পরিস্থিতির উপর নির্ভর করবে।এদিকে, মালদার পুলিশ সুপারকে ইংরেজবাজার, গাজোল ও চাঁচল থানার কার্যকলাপের উপর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে আদালত।
