১১০০ কোটি টাকার আর্থিক বেনিয়মের অভিযোগ! গ্রেফতার ব্যবসায়ী

Must Read

ওযেব ডেস্ক : ১১০০ কোটি টাকার আর্থিক বেনিয়ম। এই অভিযোগে বেহালার এক ব্যবসায়ীকে (Buisnessman) গ্রেফতার করল ইডি (ED)। সূত্রের খবর, তাঁকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর ভোটের আগে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।

জানা গিয়েছে, ওই ব্যাক্তির নাম কামদার। রবিবার ওই ব্যক্তির বাড়িতে হানা দেন ইডি (ED) আধিকারিকরা। সূত্রের খবর, বাড়িতে ঢোকার আগে বাইরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল তাঁদের। ভিতরে প্রবেশ করেও ওই ব্যক্তির দেখা মেলেনি। অবশ্য বেশ কিছুক্ষণ পরে তিনি ইডি আধিকারিকদের সামনে আসেন।

আরও খবর : ঝাড়গ্রামে জনসংযোগে প্রধানমন্ত্রীর ‘ঝালমুড়ি’ প্রেম

অভিযোগ, ওই ব্যবসায়ী কেন্দ্রীয় তদন্তকারীদের সাহায্য করেননি। সেই অভিযোগেই তাঁকে আটক করা হয়। এর পর তাঁকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে। তাঁকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর। এর পর বিকেলের দিকে তাঁকে গ্রেফতার (Arrest) করা হয়। ইডি সূত্রে খবর, ওই ব্যবসায়ীর বাড়ি থেকে ইডি আধিকারিকরা এক কোটি টাকা উদ্ধার করেন।

সূত্রের খবর, এর আগেও কামদারের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি। সে বার অভিযোগ উঠেছিল বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে। সূত্রের খবর, সম্প্রতি বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি (ED)। সেখান থেকেই কামদারের নাম উঠে আসে বলেই খবর। তাঁকে তলব করা হলেও তিনি আসেননি। তার পরেই এদিন ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

দেখুন অন্য খবর :

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This