34.7 C
Kolkata

ফের মুখ্য নির্বাচন কমিশনারকে কালো পতাকা, উঠল ‘গো ব্যাক’ স্লোগান!

Must Read

কলকাতা: রাজ্যে ফের বিক্ষোভের মুখে পড়লেন মুখ্য নির্বাচন কমিশনার (Election Commissioner) জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। কালীঘাটের (Kalighat) পর এবার দক্ষিণেশ্বর মন্দিরেও (Dakshineswar Mandir) তাঁকে কালো পতাকা দেখানো হল। মঙ্গলবার মন্দিরে ঢোকার সময় এবং বেরোনোর সময়, দু’বারই বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে।

সূত্রের খবর, জ্ঞানেশ কুমারের গাড়ির কনভয় যখন মন্দিরের গেটের দিকে যাচ্ছিল, তখন রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন বিক্ষোভকারী কালো পতাকা দেখানোর পাশাপাশি ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। তবে এই বিক্ষোভে বিশেষ গুরুত্ব দিতে রাজি নন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজ্যে হিংসামুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য।

আরও পড়ুন: আজ পঞ্চমদিনে ধর্মতলায় মমতার ধরনা

প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার রাতে রাজ্যে পৌঁছেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেই প্রতিনিধি দলে জ্ঞানেশ কুমার ছাড়াও রয়েছেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী। সোমবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েও একই ধরনের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল জ্ঞানেশ কুমারকে।

এরপর তিনি বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এবং রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা করেন।

এই প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, “আইন মেনেই ভারতের নির্বাচন পরিচালিত হয়। পশ্চিমবঙ্গেও অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা হবে।” নির্বাচন কমিশন সেই লক্ষ্যেই সব ধরনের ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

সূত্রের খবর, এবারের বিধানসভা নির্বাচন ৩ থেকে ৪ দফায় হতে পারে। দুই দিনের রাজ্য সফর শেষে দিল্লি ফিরে ১২ মার্চের মধ্যে ভোটের দিন ঘোষণা করা হতে পারে বলে জোর জল্পনা। শুধু পশ্চিমবঙ্গই নয়, একই সঙ্গে কেরল, তামিলনাড়ু, পুদুচেরি ও অসমের ভোট সূচিও ঘোষণা হতে পারে বলে কমিশন সূত্রে ইঙ্গিত মিলেছে।

Latest News

ওষুধের বদলে শরীরে ঢুকল ফর্মালিন! AIIMS-এ ভয়াবহ গাফিলতিতে মৃত্যু ৩ বছরের ক্যানসার আক্রান্ত শিশুর

ওয়েব ডেস্ক: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভোপাল AIIMS-এ চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ওষুধের বদলে ভুলবশত ফর্মালিন ইনজেকশনের...

More Articles Like This