মোদির বাবা সম্পর্কে মন্তব্য ঘিরে বিতর্ক, মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি নেতার

Must Read

ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বাবা সম্পর্কে বিতর্কিত মন্তব্যের অভিযোগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা কৃষ্ণ কুমার। রবিবার বিহারের রাজধানী পটনার কোতোয়ালি থানায় অভিযোগ জমা দেন তিনি। বিজেপির রাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্য কৃষ্ণ কুমার ওই বক্তব্যের তদন্তের দাবি জানিয়েছেন।

পটনার বাপু সভাগারে বিহারের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংহের জন্মবার্ষিকী উপলক্ষে কংগ্রেসের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই বক্তব্য রাখছিলেন মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। অভিযোগকারী জানিয়েছেন, টেলিভিশনের খবরের মাধ্যমে তিনি খাড়গের মন্তব্যের কথা জানতে পারেন। ওই বক্তব্যে তিনি আঘাত পেয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করেছেন।

কী বলেছিলেন খাড়গে?

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করার সময় খাড়গের বক্তব্যের মাঝেই শ্রোতাদের মধ্যে উপস্থিত এক ব্যক্তি আপত্তি জানান বলে অভিযোগ। ওই ব্যক্তি নাকি বলেন, প্রধানমন্ত্রী কোথাও যাচ্ছেন না। এর জবাবে খাড়গে বলেন, “এমনকী প্রধানমন্ত্রী মোদির বাবাকেও যেতে হবে।” এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়।

আরও খবর :  জ্ঞানেশের নিয়োগ থেকে কমিশনের সিদ্ধান্ত, একাধিক প্রশ্নে সুপ্রিম কোর্টে তৃণমূল,চলতি সপ্তাহেই হবে শুনানি

অভিযোগকারীর দাবি, প্রকাশ্য মঞ্চে কোনও ব্যক্তির পরিবারকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা সংবেদনশীল বিষয়। তাই খাড়গের বক্তব্যের সঠিক শব্দ ও প্রেক্ষাপট খতিয়ে দেখতে পুলিশকে অনুরোধ করেছেন তিনি।

এই মন্তব্যের পর বিজেপি নেতাদের তরফে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সভাপতি নীতিন নবীন খাড়গের বক্তব্যের সমালোচনা করেছেন। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী খাড়গে এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।সম্রাট চৌধুরীর বক্তব্য, রাজনৈতিক মতবিরোধের কারণে কোনও নেতার পরিবারের সদস্যদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা উচিত নয়।

Latest News

সোনিয়ার বইয়ের প্রতিবাদে বালাসাহেবের ছবিই ছিঁড়লেন শাইনা! শিন্ডে শিবিরে অস্বস্তি, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

ওয়েব ডেস্ক : সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) আত্মজীবনী ‘বিলংগিং’ ঘিরে প্রতিবাদ জানাতে গিয়ে বিতর্কে জড়ালেন একনাথ শিন্ডের শিবসেনা নেত্রী...

More Articles Like This