প্রার্থী তালিকা ঘিরে ধাক্কা বিজেপিতে! মহিষাদলে দল ছাড়লেন একুশের প্রার্থী

0
31

মহিষাদল: প্রার্থী ঘোষণা ঘিরে ক্ষোভের জেরে মহিষাদলে (Mahishadal) বিজেপিতে (BJP) বড় ধাক্কা। দল ছাড়লেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী বিশ্বনাথ ব্যানার্জি। এবারের প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ থেকেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

বিশ্বনাথ ব্যানার্জির অভিযোগ, বিজেপি এখন আর আগের মতো নেই, বরং একটি ‘কর্পোরেট সংস্থা’-য় পরিণত হয়েছে। মহিষাদল-সহ পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) বিভিন্ন কেন্দ্রে প্রার্থী বাছাই সেই অভিযোগকেই সামনে আনছে বলেও দাবি তাঁর। তিনি আরও বলেন, যে আদর্শ দেখে বিজেপিতে যোগ দিয়েছিলেন, এখন তা আর নেই।

আরও পড়ুন: ভোটের আগে তৃণমূলে চমক! দলে যোগ দিলেন ক্রিকেটার শিবশঙ্কর পাল

তবে বিশ্বনাথের দলত্যাগকে কটাক্ষ করেছে শাসকদল। মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী বলেন, “আদি বিজেপি নেতারাই এখন দলে থাকতে চাইছেন না, তাই একে একে দল ছাড়ছেন।”

অন্যদিকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বিজেপি। মহিষাদলের এবারের প্রার্থী সুভাষ পাঁজা বলেন, দলে মান-অভিমান থাকতেই পারে। তিনি নিজে বিশ্বনাথ ব্যানার্জির বাড়িতে গিয়ে কথা বলবেন এবং ক্ষোভ মিটিয়ে একসঙ্গে নির্বাচনী লড়াইয়ে নামার চেষ্টা করবেন। ঘটনাকে কেন্দ্র করে মহিষাদলে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here