‘বাম বধ’-এর পাল্টা হিটলার! এজেসি বোস রোডে পাশাপাশি দুই ব্যানার, পুজোর মুখে চড়ল রাজনৈতিক পারদ

Must Read

কলকাতা: দুর্গাপুজোর মুখে কলকাতার রাজপথে শুরু হয়েছে ব্যানার-যুদ্ধ। এজেসি বোস রোডে সিপিএমের রাজ্য দফতরের কাছে প্রথমে দেখা গিয়েছিল ‘বাম বধ’ লেখা একটি ব্যানার। তার কয়েক ঘণ্টার মধ্যেই ওই ব্যানারের পাশে দেখা গেল হিটলারের ছবি দেওয়া পাল্টা পোস্টার। তাতে লেখা, ‘বাম বধ ও বলেছিল। অ্যান্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি।’

ঘটনার সূত্রপাত পূর্ব কলকাতার কামারডাঙা সাধারণ দুর্গোৎসব সমিতির একটি ব্যানারকে ঘিরে। পুজো কমিটির তরফে জানানো হয়েছে, সিপিএম, ডিওয়াইএফআই, এসইউসি-সহ বামপন্থী সংগঠনগুলিকে তাদের পুজোর এলাকায় বইয়ের স্টল বসাতে দেওয়া হবে না। ১০৭ বছরের পুরনো এই পুজোর এ বারের ভাবনা ‘হিন্দু সনাতন রাষ্ট্র’ বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওই ব্যানারে ‘বাম বধ’ স্লোগান সামনে আসতেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়। এর পরেই এজেসি বোস রোডে সিপিএমের রাজ্য দফতরের কাছে পাল্টা ব্যানার দেখা যায়। সেটিতে হিটলারের ছবি ব্যবহার করে ‘বাম বধ’-এর পরিণতি নিয়ে কটাক্ষ করা হয়েছে। পাল্টা ব্যানারটি কারা টাঙিয়েছে, তা আনুষ্ঠানিক ভাবে জানা যায়নি। তবে সিপিএমের নেতারা সেটির ছবি সমাজমাধ্যমে প্রকাশ করেছেন। ঘটনা নিয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী বলেন, ইতিহাসে এর আগেও অনেকে কমিউনিস্টদের নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিলেন। তাঁদের পরিণতিও ইতিহাসে লেখা রয়েছে। অন্য দিকে, সুজন চক্রবর্তী জানিয়েছেন, পুজোর সময় রাজ্যের বিভিন্ন জায়গায় বামেদের বইয়ের স্টল বসবে।

সিপিএমের কলকাতা জেলা নেতৃত্বের দাবি, এ বার শহরে প্রায় ১১৩টি পার্টির বইয়ের স্টল করার পরিকল্পনা রয়েছে এবং সংশ্লিষ্ট থানাগুলিকে প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছে। তাদের বক্তব্য, সাধারণত পুজোমণ্ডপের ভিতরে নয়, নির্দিষ্ট দূরত্বে এই স্টল বসানো হয়।

পুজোর আবহে বইয়ের স্টল ঘিরে শুরু হওয়া বিতর্ক এখন কার্যত বিজেপি-বাম রাজনৈতিক তরজার নতুন মঞ্চ হয়ে উঠেছে।

Latest News

বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ওয়েব ডেস্ক : রাজনীতিতে নতুন ইনিংস শুরু করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। আনুষ্ঠানিকভাবে বিজেপিতে (BJP) যোগ দিলেন তিনি।...

More Articles Like This