ওয়েব ডেস্ক : হাতে আর মাত্র একদিন। তার পরেই বঙ্গে হবে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন (West Bengal Assembly Election 2026)। তার জন্য জোর প্রচার চালিয়েছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে সেই প্রচারের সময়সীমা সোমবার সন্ধ্যা ৬টার পর শেষ হয়ে গিয়েছে। ফলে এর পরে আর কেউ প্রচার করতে পারবেন না। কিন্তু, প্রচারের সময়সীমা শেষ হওয়ার পরে বুথে বুথে টাকা বিলি করার অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে।
এমনই অভিযোগ উঠেছে শ্রীরামপুরের (Serampore) বিজেপি প্রার্থী ভাষ্কর ভট্টাচার্যের (BJP Candidate) বিরুদ্ধে। অভিযোগ, গেরুয়া শিবিরের ওই প্রার্থী প্রচারের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরে ৫ ও ৬ নম্বর বুথে টাকা বিলি করছিলেন। তাঁকে সেই সময় গ্রামবাসীরা হাতেনাতে ধরে ফেলেন বলে খবর। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তবে এই ঘটনায় কমিশন কোনও পদক্ষেপ করে কি না, সেটাই এখন দেখার।
আরও খবর : নির্বাচনী আচরণবিধি কার্যকর হতেই কড়া নজরদারি, বর্ধমান-হুগলি সীমান্তে শুরু নাকা চেকিং
তবে এই প্রথম নয়, গত বুধবার বিজেপি প্রার্থীর ঘনিষ্ঠ কয়েকজন নেতার কাছ থেকে প্রায় ২১ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ, টাকাগুলি ভোটারদের মধ্যে বিলি করার জন্যই এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। সেই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল মন্দিরবাজারে। বিজেপি প্রার্থী মল্লিকা পাইকের নির্বাচনী এজেন্ট অরুণ কুমার পুরকায়েত, তাঁর ছেলে ও বিজেপি নেতা শুভদীপ হালদার-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ উঠেছিল।
তবে টাকা বিলি করার আগে প্রায় ২১ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তার পরে এবার শ্রীরামপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলি করার অভিযোগ উঠেছে ।
দেখুন অন্য খবর :
