27.5 C
Kolkata

বুথে বুথে রূপা, ‘স্লো ভোটিং’-এর অভিযোগে সরব বিজেপি প্রার্থী

Must Read

সোনারপুর: ভোটের দিন সকাল থেকেই একের পর এক বুথে ঘুরে বেড়াতে দেখা গেল সোনারপুর দক্ষিণ (Sonarpur South) কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী রূপা গাঙ্গুলিকে (Roopa Ganguly)। ভোটগ্রহণের গতি ধীর বলে অভিযোগ তুলে নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

রূপার দাবি, একাধিক কেন্দ্রে ভোটদান অত্যন্ত ধীর গতিতে চলছে, যার ফলে লাইনে দাঁড়িয়ে সমস্যায় পড়ছেন সাধারণ ভোটাররা। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের কথাও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ভোটের দিনে কালবৈশাখীর হানা! কলকাতায় ৬০ কিমি বেগে ঝড়, দুই জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তবে শুধু অভিযোগেই থেমে থাকেননি বিজেপি প্রার্থী। বিভিন্ন বুথে গিয়ে বয়স্ক ভোটারদের সাহায্য করতেও দেখা যায় তাঁকে। লাইনে দাঁড়ানো প্রবীণদের পাশে দাঁড়িয়ে ভোট দেওয়ার প্রক্রিয়ায় সহযোগিতা করেছেন রুপা।

ভোটের দিনে তাঁর এই সক্রিয় উপস্থিতি এবং অভিযোগ ঘিরে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Latest News

১০০ কোটির বেশি লগ্নিতে সিঙ্গল উইন্ডো ছাড়পত্র, জমি নীতিতে বড় বদলের ঘোষণা শুভেন্দুর

কলকাতা: পশ্চিমবঙ্গে শিল্পে নতুন গতি আনতে জমি নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রাজ্য সরকার। ডানকুনিতে (Dankuni) লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের...

More Articles Like This