19.3 C
New York

শেষ বেলায় চেনা ছবি ধরা পড়ল, বীরভূমের খয়রাশোলে উত্তেজনা

Must Read

ওয়েব ডেস্ক: প্রথম দফার ভোটের (Bengal First Phase Election 2026) শেষ বেলায় চেনা ছবি ধরা পড়ল। বিকেল চারটের পর থেকে অশান্তি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদের মতো একাধিক জেলায়। আর ঠিক চারটে নাগাদ খবর এল খয়রাশোলের অশান্তির খবর।ইভিএমে তৃণমূলের প্রার্থীর জন্য নির্দিষ্ট বোতামে চাপ দিলে বিজেপি প্রার্থীর পক্ষে ভোট পড়ছে। এই অভিযোগে ভোট বন্ধ করে বিক্ষোভ বীরভূমে কেন্দ্রীয় বাহিনীকে মারধরের অভিযোগ। গাড়ি ভাঙচুর। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে পুলিশকে বের করতে হয়েছে আগ্নেয়াস্ত্র।ভোটারদের বাইরে দাঁড়িয়ে থাকাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ইভিএমে গোলমালের জেরে প্রায় আধ ঘণ্টা সেখানে ভোটগ্রহণ বন্ধ ছিল।

প্রথম দফার ভোটগ্রহণের শেষ পর্বে উত্তেজনা ছড়াল বীরভূমের দুবরাজপুর (Birbhum Dubrajpur) বিধানসভার খয়রাশোলে। সেখানে খয়রাশোল ব্লকের ৬৫ নম্বর বুথে ভোটারদের বাইরে দাঁড়িয়ে থাকাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীদের দাবি, ইভিএমে তৃণমূলের প্রার্থীর জন্য নির্দিষ্ট বোতমে চাপ দিলে বিজেপি প্রার্থীর পক্ষে ভোট পড়ছে। এই অভিযোগে ভোট বন্ধ করে বিক্ষোভ দেখান স্থানীয় লোকজন। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে খন্ডযুদ্ধ বেধে গেল দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকের বুধপুর গ্রামের ৬৫ নম্বর বুথে। ভোটারদের অভিযোগ, প্রথমে ২০০-র মতো ভোটদান হওয়ার পর বিষয়টি ধরা পড়ে। ভোটারদের দাবি তৃণমূল প্রার্থীর বোতামে চাপ দিলে সেটি সরাসরি বিজেপি প্রার্থীর পক্ষে ভোট পড়ছে। ব্যাপারটি নিয়ে শোরগাল হতেই ক্ষুব্ধ হোন ভোটাররা। তারপর ভোট কর্মীদের বলে ভোট বন্ধ করিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: সুপ্রিম নির্দেশের পরও ভোট দিতে গিয়ে হয়রানির শিকার নন্দলাল বসুর নাতি

অভিযোগ, ইভিএমে গোলমালের জেরে প্রায় আধ ঘণ্টা সেখানে ভোটগ্রহণ বন্ধ ছিল। তার জেরেই বিক্ষোভ এবং সেই বিক্ষোভ থেকেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ভোটারদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। অভিযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। উত্তেজিত জনতার একাংশ বাহিনীর দিকে তেড়ে যায়। বাহিনীকে লক্ষ্য করে ইট ছু়ড়তেও উদ্যত হয় তারা। ঘটনায় জখম হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর কয়েক জন জওয়ান। এক জওয়ানের গাল থেকে রক্তও বেরোতে দেখা যায়। পুলিশের একটি গাড়িও ভাঙচুর করে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামলাতে পিস্তলও বার করতে হয় পুলিশকে।পুলিশের একটি গাড়িও ভাঙচুর করে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামলাতে পিস্তলও বার করতে পুলিশকে। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিকেল চারটে বেজে কুড়ি নাগাদ ওই কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।

Latest News

রবিবার সূর্যদেবের কৃপায় কার ভাগ্য খুলবে?

ওয়েব ডেস্ক: রবিবার দিনটি জ্যোতিষশাস্ত্রে (Astrology) বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিন সূর্যদেবের আরাধনা করলে জীবনে মান-সম্মান, প্রতিপত্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি...

More Articles Like This