২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের আগে বড় পদক্ষেপ!

Must Read

কলকাতা: আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে শুরু হয়ে গেল গুরুত্বপূর্ণ নমুনা যাচাই প্রক্রিয়া। নির্বাচন কমিশন (Election Commission) বুথভিত্তিক ভোটার তালিকা জেলাশাসকদের হাতে তুলে দিয়ে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। তালিকায় কোনও ধরনের ভুলত্রুটি আছে কি না, মৃত ভোটারের নাম রয়ে গিয়েছে কি না—সেই বিষয়েই বিশেষ নজর দিতে বলা হয়েছে।

কমিশন সূত্রে খবর, জেলাশাসকদের নির্দিষ্ট একটি ওয়েবসাইট থেকে আজ দুপুর ১টার পর তালিকা ডাউনলোড করে যাচাই শুরু করতে বলা হয়েছে। প্রতিটি বুথের তালিকা খুঁটিয়ে দেখে রিপোর্ট জমা দিতে হবে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে। তালিকা সঠিক কিনা, কোথাও নামের পুনরাবৃত্তি বা তথ্যভুল রয়েছে কিনা—সবটাই যাচাইয়ের আওতায় আসছে।

আরও পড়ুন: গঙ্গায় নামছে ‘ওয়াটার মেট্রো’? সবুজ সংকেত দিল নবান্ন

জেলাশাসকদের তরফে সবুজ সঙ্কেত মিললেই তবেই বুথভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা ছাপানোর প্রক্রিয়া শুরু করবে নির্বাচন কমিশন। অর্থাৎ প্রকাশের আগে শেষ মুহূর্তের এই যাচাই পর্বকে অত্যন্ত গুরুত্ব দিয়েই দেখছে কমিশন

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This