15.2 C
New York

গ্রাহকদের জন্য বড় সুখবর, গ্যাস বুকিং করতে পারবেন Whatsapp-এর মাধ্যমেও!

Must Read

ওয়েব ডেস্ক : পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পড়ল সাধারণ মানুষের হেঁসেলে। কারণ, ইতিমধ্যে রান্নার গ্যাসের (Gas) দাম বেড়ে গিয়েছে। তার মাঝে, আগামী দিনে গ্যাস মিলবে তো? তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এমন পরিস্থিতিতে অনেকে আগেভাগেই গ্যাস বুকিং (Gas Booking) করতে চাইছেন। কিন্তু তা করতে গিয়ে অনেকেই ব্যর্থ হচ্ছেন। যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। অনেকে ইতিমধ্যে বিকল্প জ্বালানির ব্যবস্থা করছেন। তবে এবার গ্রাহকদের জন্য রইল বড় সুখবর। হোয়াটসঅ্যাপের (Whatsapp) মাধ্যমে আপনি করতে পারবেন গ্যাস বুকিং।

প্রশ্ন হচ্ছে, হোয়াটসঅ্যাপ (Whatsapp) থেকে কী ভাবে বুকিং করবেন গ্যাস (Gas)? জানা যাচ্ছে, গ্যাস সংস্থার তরফে গ্রাহকদের জন্য ফোন নম্বর চালু করা হয়েছে। সেই নম্বরের মাধ্যমেই গ্যাস বুক করা যাবে। তা ছাড়া যে নম্বর গ্যাস সংস্থায় নথিভুক্ত রয়েছে, তা থেকে মিসড কল দিয়েও বুকিং করা যাবে গ্যাস।

আরও খবর : সিগারেট শুধু ফুসফুস নয়, বাড়াচ্ছে গলার ক্যানসারের ঝুঁকিও! এই ৫ উপসর্গ অবহেলা করলেই বিপদ

দেখে নেওয়া যাক গ্রাহকদের জন্য কোন কোন নম্বর চালু করা হয়েছে..

ইন্ডেন গ্যাস সংস্থার ক্ষেত্রে চালু করা হয়েছে 7588888824 নম্বরটি। এই নম্বরে লিখতে হবে ‘REFILL’। আর মিসড কলের মাধ্যমে গ্যাস বুক করতে হলে 8454955555 নম্বরে ফোন করতে হবে। পাশাপাশি, এইচপি গ্যাসের ক্ষেত্রে 9222201122 নম্বরে ‘Hi’ লিখতে হবে। অথবা 9493602222 নম্বরে মিসড কল দিতে হবে। ভারত গ্যাসের ক্ষেত্রে 1800224344 নম্বরে Hi লিখে গ্যাস বুক করতে পারবেন।

মূলত, মধ্যপ্রাচ্যের সংঘর্ষের কারণে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল, ২১ দিন অন্তর গ্যাস বুক করা যাবে। কিন্তু পরে জানানো হয়, ২৫ দিনের ব্যবধানে গ্যাস বুকিং করা যাবে। কেন্দ্র দাবি করেছে, গ্যাস মজুত ও কালোবাজারি রুখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সার্ভারের কারণে গ্যাস বুকিং করতে সমস্যা হচ্ছে। সব কিছু মিলিয়ে বর্তমানে সমস্যার মধ্যে রয়েছেন সাধারণ মানুষ।

দেখুন অন্য খবর :

Latest News

EVM-এ সেলোটেপ লাগানোর অভিযোগে ফলতা বিধানসভার পুনর্নিবাচনের দাবি বিজেপির

কলকাতা: দ্বিতীয় দফায় ১৪২টি কেন্দ্রে ভোট পড়ল মোট ৯২.২৭ শতাংশ। প্রথম দফায় রেকর্ড তৈরি হয়। সেই রেকর্ড বজায় থাকল...

More Articles Like This