35 C
Kolkata

কানের লাল গালিচায় বাংলার ‘লাফটারসেন’!

Must Read

ওয়েব ডেস্ক: গ্রামের মাটির গন্ধ মেখে যাত্রা শুরু। সেখান থেকেই এবার বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival) লাল গালিচায় (Red Carpet) হাঁটলেন বাংলার জনপ্রিয় মুখ ‘লাফটারসেন’ (Laughtersane) খ্যাত নিরঞ্জন মণ্ডল (Niranjan Mondal)। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত অনুরাগীরা।

সোশ্যাল মিডিয়ায় মজার ভিডিয়ো বানিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন নিরঞ্জন। গ্রামবাংলার সহজ-সরল ভাষা ও হাস্যরসেই তৈরি হয়েছিল তাঁর আলাদা পরিচিতি। ধীরে ধীরে সেই পরিচিতি পৌঁছে যায় রাজ্যের গণ্ডি ছাড়িয়ে। আর এবার কানের মঞ্চে উপস্থিত হয়ে যেন নতুন নজির গড়লেন তিনি।

আরও পড়ুন: প্রয়াত ‘শার্লক হোমস’ খ্যাত অভিনেতা ডেভিড বার্ক

লাল গালিচায় নিরঞ্জনের ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। অনেকেই লিখেছেন, সাধারণ পরিবার থেকে উঠে এসে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছনো সত্যিই অনুপ্রেরণার। কেউ আবার বলছেন, সোশ্যাল মিডিয়ার শক্তিতেই বদলে যাচ্ছে সাফল্যের সংজ্ঞা।

নিরঞ্জনের এই সাফল্যে খুশি তাঁর অনুরাগীরাও। তাঁদের মতে, বাংলার কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এটি বড় প্রাপ্তি। গ্রামের ছেলে থেকে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট— নিরঞ্জনের এই সফর এখন নেটদুনিয়ার অন্যতম চর্চিত বিষয়।

Latest News

চোট নিয়েও খেলতে বাধ্য করা হচ্ছে বরুণকে! KKR–এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে কী বলল BCCI?

ওয়েব ডেস্ক: ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে দাঁড়িয়ে দল, আর এই গুরুত্বপূর্ণ সময়ে চোট (Injury) নিয়েও খেলছেন কেকেআরের মিস্ট্রি স্পিনার...

More Articles Like This