29.9 C
Kolkata

জোড়া প্রভাবে ভিজবে বাংলা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

Must Read

কলকাতা: উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থানরত অক্ষরেখা এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে রাজ্যে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প (Rain Forecast)। এর প্রভাবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রবিবার পর্যন্ত বৃষ্টির দাপট বজায় থাকতে পারে বলে জানানো হয়েছে (Weather Update)।

বৃহস্পতিবার বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ার আশঙ্কাও রয়েছে। পাহাড়ি এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, যার জেরে নদীর জলস্তর বৃদ্ধি ও কিছু এলাকায় জল জমার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: ‘বিবেক দংশনে’ ভুগেই তৃণমূল ছাড়লেন সুজাতা মণ্ডল

অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও স্থানীয়ভাবে মেঘের সঞ্চার হয়ে বিকেলের দিকে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টির পরিমাণ কম হওয়ায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদও কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে বলে পূর্বাভাস।

আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢোকার ফলেই উত্তরবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসনও।

Latest News

বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণে শেখ হাসিনাই অপরিহার্য

১১ জুন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গভীর তাৎপর্যপূর্ণ দিন। আমরা যারা ওয়ান-ইলেভেনের অন্ধকার সময় প্রত্যক্ষ করেছি, রাজপথে আন্দোলন করেছি,...

More Articles Like This