30 C
Kolkata

মনোনয়ন জমা দিলেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ

Must Read

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে বেজে গিয়েছে ভোটের দামামা (West Bengal Assembly Election 2026)। এপ্রিলেই বাংলায় দু’দফায় হতে চলেছে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছেন শাসক দলের প্রার্থীরা। তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জেলায় জেলায় গিয়ে প্রচার করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জোর প্রচার চালাচ্ছেন। এদিকে ৬ তারিখ শেষ হচ্ছে প্রথম দফার ভোটের জন্য মনোনয়নের শেষ দিন। আর এদিনেই মনোনয়ন জমা দিলেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ (Kunal Ghosh) ও মানিকতলার তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডে (Shreya Pande)।

মনোনয়ন জমা দেওয়ার পর এদিন কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেছেন, “বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে সমর্থন করছে। একদিকে উন্নয়ন ও অন্যদিকে বিজেপির এই যে বঙ্গ বিরোধী রাজনীতি এবং ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে, হেনস্তা করা হচ্ছে। এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই। একে বাংলার মানুষ সমর্থন করছেন। আমরা তাঁর এক একজন সৈনিক”

আরও খবর : ভোটার তালিকা ‘ফ্রিজ’ করার দিনেই ধোঁয়াশা, নাম বাদ পড়লে ভোট দেবেন কীভাবে?

কুণাল ঘোষ এদিন আরও জানিয়েছেন, “আমার কোনও চিন্তা নেই। কারণ মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন।’ তিনি আরও জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাংলার মানুষের সমর্থন রয়েছে। এছাড়া, বেলেঘাটার তৃণমূল নৃতৃত্ব রয়েছে, তাদের কাজের জন্য মানুষের কাছে বেশি পৌঁছতে পারছি। এদিকে মানিকতলার তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডেও (Shreya Pandey) মনোনয়ন জমা দিয়েছেন। আর জয়ের বিষয়ে তিনি আত্মবিশ্বাসী বলেও জানিয়েছেন।

মূলত, রাজ্যের মোট দু’দফায় ভোট হতে চলেছে। প্রথম দফা হতে চলেছে ২৩ এপ্রিল। দ্বিতীয় দফা হবে ২৯ এপ্রিল। তার পরে ফল প্রকাশ হবে ৪ মে। আর প্রথম দফার ভোটের জন্য সোমবার অর্থাৎ ৬ এপ্রিল ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আর শেষ দিনেই মনোনয়ন জমা দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh) ও শ্রেয়া পাণ্ডে (Shreya Pande)।

দেখুন অন্য খবর :

Latest News

KKR-কে ২০৪ সালের টার্গেট দিল দিল্লি

ওয়েব ডেস্ক : আইপিএলের (IPL) প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মুম্বই ইন্ডিয়ান্সের...

More Articles Like This