36.3 C
Kolkata

‘ভূয়ো ডাক্তার’ বিতর্কে উত্তপ্ত বসিরহাট

Must Read

বসিরহাট: বসিরহাট (Basirhat) দক্ষিণে বিজেপি (BJP) প্রার্থীকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ, নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে নির্বাচনী প্রচার চালালেও তাঁর নামে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে কোনও রেজিস্ট্রেশন নেই। এই দাবি সামনে আসতেই এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে।

বসিরহাট মহকুমা আদালতের আইনজীবী বাপী গাইন জানান, তিনি মেডিক্যাল কাউন্সিলে লিখিতভাবে তথ্য জানতে চেয়েছিলেন। সেখান থেকে উত্তর এসেছে, উক্ত ব্যক্তির নামে চিকিৎসক হিসেবে কোনও রেজিস্ট্রেশন নেই। এই বিষয়টি তিনি রাজ্য বিজেপি নেতৃত্বের কাছেও লিখিতভাবে জানিয়েছেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে, স্থানীয় বিশিষ্টজনদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেন, যিনি নিজেকে ডাক্তার বলে প্রচার করছেন, তাঁর আসল যোগ্যতা কী?

আরও পড়ুন: আজ দক্ষিণে মমতা, উত্তরে অভিষেক, জোরকদমে প্রচার

অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট প্রার্থী বিভিন্ন জায়গায় ‘চিকিৎসক’ পরিচয়ে ব্যানার-ফেস্টুন লাগিয়ে প্রচার করছেন, এমনকি স্বাস্থ্য শিবিরও করছেন। এতে সাধারণ মানুষের জীবন নিয়ে ঝুঁকি তৈরি হতে পারে বলেই মত অনেকের। কারণ, চিকিৎসা পেশা অত্যন্ত সংবেদনশীল। এখানে ভুয়ো পরিচয়ের কোনও জায়গা নেই।

যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী সৌয্য ব্যানার্জি। তাঁর দাবি, তিনি বিদেশে পড়াশোনা করেছেন, তাই পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলে নাম না থাকাটা অস্বাভাবিক নয়। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই এই ইস্যু তুলে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

অন্যদিকে, তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র (বাদল) কড়া প্রতিক্রিয়া দিয়ে বলেন, “ডাক্তারদের সম্মান ভগবানের পরেই। যদি কেউ চিকিৎসক না হন, তা হলে সেই পরিচয় দিয়ে প্রচার করা গুরুতর অপরাধ। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়া উচিত।” ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বসিরহাটে রাজনৈতিক তরজা তুঙ্গে। ভোটের মুখে এই বিতর্ক কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।

Latest News

দুপুরের পরেই বদলে যাবে আবহাওয়া, কলকাতাসহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: রবিবার সকাল পর্যন্ত রোদের দেখা মিললেও দুপুর গড়াতেই রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)।...

More Articles Like This