এভারেস্ট ট্রেকিংয়ে গিয়ে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী! হোটেলে ভয়াবহ আগুনে পুড়ে ছাই সর্বস্ব

Must Read

ওয়েব ডেস্ক : এভারেস্ট ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ বিপদের মুখে পড়লেন বসিরহাটের (Basirhat) ট্রাভেলার্স গিল্ডের ২৯ জন পর্বতারোহী। হোটেলে গ্যাস বিস্ফোরণ থেকে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে তাঁদের নগদ টাকা, পোশাক, জুতো-সহ সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম। অল্পের জন্য প্রাণে বাঁচলেও বর্তমানে কার্যত অসহায় অবস্থায় দিন কাটছে তাঁদের। দুর্গম এলাকা থেকে দ্রুত নিরাপদে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে হেলিকপ্টারে উদ্ধারের আবেদন জানিয়েছেন তাঁরা।

গত ২১ অক্টোবর বসিরহাটের ট্রাভেলার্স গিল্ডের উদ্যোগে ২৯ জনের একটি দল এভারেস্ট ট্রেকিংয়ের উদ্দেশে রওনা হয়েছিল। ৩০ অক্টোবর দলের ১৯ জন ডিংবোচে এলাকার একটি হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় আচমকাই গ্যাস বিস্ফোরণ ঘটে হোটেলে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং হোটেলটি কার্যত ভস্মীভূত হয়ে যায়।

আরও খবর :  আলিপুরদুয়ারে পৃথক দুই পথ দুর্ঘটনায় প্রাণ গেল তিন যুবকের, শোকের ছায়া জেলাজুড়ে

দুর্ঘটনায় প্রাণে বাঁচলেও পর্বতারোহীদের সঙ্গে থাকা নগদ টাকা, গরম পোশাক, জুতো এবং ট্রেকিংয়ের প্রয়োজনীয় সামগ্রী আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। বর্তমানে তাঁরা পাশের একটি হোটেলে আশ্রয় নিয়েছেন। কিন্তু বরফে ঢাকা দুর্গম এলাকা থেকে নিরাপদে ফিরে আসার মতো পর্যাপ্ত পোশাক, জুতো, সরঞ্জাম ও অর্থ তাঁদের হাতে নেই। ফলে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন দলের সদস্যরা।

এই পরিস্থিতিতে বিপর্যস্ত পর্বতারোহীদের দ্রুত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। হেলিকপ্টারের মাধ্যমে তাঁদের নিরাপদে ফিরিয়ে আনার আর্জি জানিয়েছেন দলের সদস্যরা। কবে সরকারি উদ্যোগে তাঁদের উদ্ধার করা সম্ভব হবে, এখন সেই অপেক্ষাতেই রয়েছেন বসিরহাটের এই ২৯ পর্বতারোহী।

Latest News

সোনিয়ার বইয়ের প্রতিবাদে বালাসাহেবের ছবিই ছিঁড়লেন শাইনা! শিন্ডে শিবিরে অস্বস্তি, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

ওয়েব ডেস্ক : সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) আত্মজীবনী ‘বিলংগিং’ ঘিরে প্রতিবাদ জানাতে গিয়ে বিতর্কে জড়ালেন একনাথ শিন্ডের শিবসেনা নেত্রী...

More Articles Like This