৩০ অক্টোবর বারুইপুরে মুখ্যমন্ত্রীর সভা, প্রস্তুতি খতিয়ে দেখতে মাঠে পুলিশ ও বিজেপি নেতৃত্ব

Must Read

ওয়েব ডেস্ক : আগামী ৩০ অক্টোবর বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভা। সেই সভাকে সামনে রেখে প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে। সভার আগে মাঠের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে উপস্থিত হন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীত বিশ্বাস, বারুইপুর থানার আইসি-সহ একাধিক পুলিশ আধিকারিক। পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য উত্তম, বারুইপুর পশ্চিম ১ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি এবং যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল-সহ দলের একাধিক নেতৃত্ব।

মাঠ পরিদর্শনের পরই শুরু হয়েছে মেরামতির কাজ। সভার আর মাত্র চার দিন বাকি থাকায় দ্রুত প্রস্তুতি শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সভাস্থলের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি মাঠকে সভার উপযোগী করে তোলার কাজ চলছে।

আরও খবর :  বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্নব’, ২৭ অক্টোবর থেকে উপকূলে ঝোড়ো হাওয়া, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৩০ অক্টোবরের সভাকে ঘিরে এখন নিউ ইন্ডিয়ান মাঠে প্রস্তুতি তুঙ্গে। নির্ধারিত সময়ের মধ্যে মাঠ মেরামতি-সহ প্রয়োজনীয় কাজ শেষ করাই এখন মূল লক্ষ্য।

Latest News

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে চন্দননগরে যাবেন মুখ্যমন্ত্রী! নিরাপত্তায় বিশেষ নজর প্রশাসনের

ওয়েব ডেস্ক : আলোর শহর চন্দননগরে এ বার জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja ) আবহ কিছুটা অন্যরকম। রাজ্য উৎসবের স্বীকৃতি...

More Articles Like This