29 C
Kolkata

ডাবল অ্যাকাউন্ট থেকে অটো রিপ্লাই, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক

Must Read

ওয়েব ডেস্ক: হোয়াটসঅ্যাপ (Whatsapp) এখন শুধু চ্যাটিং অ্যাপ নয়, দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। অফিসের কাজ হোক বা ব্যক্তিগত আলাপ, সবই এখন এই এক প্ল্যাটফর্মে। তাই ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ করতে একসঙ্গে চারটি গুরুত্বপূর্ণ ফিচার আনল মেটা (META)। বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড (Android) ও আইওএসের (IOS) মধ্যে ফোন বদল করেন, তাঁদের জন্য এই আপডেট হতে পারে বড় স্বস্তি। দেখে নেওয়া যাক নতুন কী কী থাকছে,

১. সহজ ডেটা ট্রান্সফার
এবার অ্যান্ড্রয়েড থেকে আইওএস বা উল্টোটায় ডেটা ট্রান্সফার আরও ঝামেলাহীন। চ্যাট, মিডিয়া কোনও কিছু হারানোর আশঙ্কা কমবে অনেকটাই।

আরও পড়ুন: মহাকাশে সন্তান জন্ম সম্ভব? মাইক্রোগ্রাভিটিতে প্রজনন নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে নতুন গবেষণা

২. এক অ্যাপে একাধিক অ্যাকাউন্ট
দু’টি নম্বর ব্যবহারকারীদের জন্য বড় সুখবর। আর ক্লোন অ্যাপ নয়, একই হোয়াটসঅ্যাপে মিলবে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা। ‘সুইচ অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করলেই বদল করা যাবে প্রোফাইল।

৩. অটো সাজেস্টেড রিপ্লাই
কেউ মেসেজ পাঠালে তার সম্ভাব্য উত্তর সাজেস্ট করবে হোয়াটসঅ্যাপ। শুধু টেক্সট নয়, স্টিকার রেসপন্সেও মিলবে এই সুবিধা। চ্যাটিং হবে আরও দ্রুত।

৪. ইন-অ্যাপ ফটো এডিটিং
এবার আর আলাদা অ্যাপ খুলতে হবে না। হোয়াটসঅ্যাপের মধ্যেই ছবি এডিট, ব্যাকগ্রাউন্ড বদলানোসহ একাধিক কাজ করা যাবে সহজেই।

Latest News

কিং কোহলি’র কাছে আত্মসমর্পণ কেকেআরের

ওয়েব ডেস্ক : বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিংয়ের কাছে আত্মসমর্পণ কেকআরের (KKR)। স্কোর বোর্ডের ১৯২ রান তুলেও 'চেস মাস্টারের'...

More Articles Like This