ওয়েব ডেস্ক : আদালতের নির্দেশে ইসিএলের (ECL) জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ব্যবসায়িক অফিস উচ্ছেদ করতে রবিবার সকাল থেকে অভিযান চালানো হয়। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পুরপ্রতিনিধি সঞ্জয় নুনিয়ার বাবা রোহিত নুনিয়ার ধেমোমেনের রাস্তার পাশের ওই অফিস দখলমুক্ত করা হয়।
রাজ্য পুলিশের বিশাল বাহিনী, ইসিএলের নিরাপত্তা বাহিনী, সিআইএসএফ, ইসিএলের আধিকারিক এবং প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু হয়। অফিসের ভিতর থেকে জিনিসপত্র বের করে ট্রাক্টর ও গাড়িতে করে সরিয়ে নেন রোহিত নুনিয়ার লোকজন। এরপর অফিস খালি করে দেওয়া হয়।
আরও খবর : মোবাইল নয়, মন দাও পড়াশোনায়! খুদে রাজদীপকে কী পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
ইসিএল সূত্রে জানা গিয়েছে, ধেমোমেন কোলিয়ারি এলাকার অন্তর্গত মৌজা বড়ধেমো, জেএল নম্বর ০৫-এর প্লট নম্বর ১০২২-এ সঞ্জয় নুনিয়ার অবৈধ নির্মাণের কারণেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়। আদালতের নির্দেশ মেনেই প্রশাসন ও ইসিএল কর্তৃপক্ষ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
