28.6 C
Kolkata

AAP ছেড়ে BJP-তে রাঘব চাড্ডা! এক লাইনে ক্ষোভ উগরে কী বললেন কেজরিওয়াল? দেখুন বিগ আপডেট

Must Read

ওয়েব ডেস্ক: আপ (AAP) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। তাঁর সঙ্গে আরও ছয় আপ সাংসদও গেরুয়া শিবিরে নাম লেখানোয় দেশের রাজনীতিতে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আপ প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আপ প্রধান একবাক্যে বলেন, ‘বিজেপি আবার পাঞ্জাবিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল।’

এর কয়েকঘন্টা আগে শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠক করে রাঘব চাড্ডা জানান, সংবিধানের বিধান মেনেই তাঁরা বিজেপিতে যোগ দিচ্ছেন। তাঁর দাবি, রাজ্যসভায় আপের সাংসদদের দুই-তৃতীয়াংশ এই সিদ্ধান্তে সামিল হওয়ায় দলত্যাগ বিরোধী আইনের আওতায় তাঁরা পড়বেন না। এদিন আনুষ্ঠানিকভাবে আপ ছেড়ে বিজেপিতে যোগ দেন রাঘব চাড্ডা, স্বাতী মালিওয়াল, হরভজন সিং, অশোক মিত্তল, সন্দীপ পাঠক, রাজিন্দর গুপ্তা এবং বিক্রম সাহানি।

আরও পড়ুন: দিল্লিতে নৃশংস খুন! IRS অফিসারের কন্যা ধর্ষণ-খুনে গ্রেফতার প্রাক্তন পরিচারক

দল ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রাঘব বলেন, “আমার ঘাম-রক্ত দিয়ে আপকে গড়ে তুলেছি। জীবনের ১৫টা বছর দিয়েছি। কিন্তু সেই দল এখন আদর্শচ্যুত। দেশের জন্য কাজ না করে ব্যক্তিগত স্বার্থেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। আমি মনে করি, সঠিক মানুষ হয়েও ভুল দলে ছিলাম। তাই মানুষের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” অন্যদিকে, আপের তরফে তীব্র আক্রমণ শানিয়েছেন সাংসদ সঞ্জয় সিং। তাঁর বক্তব্য, “যে দল রাঘবকে সব সুযোগ দিয়েছে, সেই দলের সঙ্গেই তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। শেষ পর্যন্ত তিনি বিজেপির কোলে গিয়ে বসলেন।”

উল্লেখযোগ্যভাবে, চলতি মাসের শুরুতেই রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রাঘব চাড্ডাকে। সেই সময় থেকেই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা তৈরি হয়। তাঁর জায়গায় দায়িত্ব পান অশোক মিত্তল, যিনি এবার নিজেও বিজেপিতে যোগ দিলেন।

দেখুন আরও খবর:

Latest News

পড়ুয়াদের কথা ভেবে বড় সিদ্ধান্ত, মর্নিং স্কুলে উপস্থিতির নিয়মে শিথিলতার অনুমতি সরকারের

ওয়েব ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল (FIFA World Cup 2026) ম্যাচকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মর্নিং স্কুলগুলির (Schools) জন্য বিশেষ...

More Articles Like This