35 C
Kolkata

তোলাবাজির অভিযোগ! সল্টলেকে তৃণমূল নেতা গণপিটুনি, উত্তপ্ত এলাকা

Must Read

ওয়েব ডেস্ক : সল্টলেকের (Saltlake) সিএ মার্কেটে ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল সল্টলেক এলাকা। কাউন্সিলর ঘনিষ্ঠ এক তৃণমূল নেতাকে (TMC Leader) রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল ক্ষুব্ধ ব্যবসায়ীদের বিরুদ্ধে। পরে পুলিশ (Police) এসে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে খবর।

জানা গিয়েছে, অভিযুক্ত ওই তৃণমূল নেতার (TMC Leader) নাম চন্দন ভট্টাচার্য। ব্যবসায়ীদের অভিযোগ, দোকান বসানোর নাম করে তাঁদের কাছ থেকে লক্ষাধিক টাকা তোলা হত। দীর্ঘদিন ধরেই এই এটি চলছিল বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের।

আরও খবর : ‘আমাদের হাতে সময় খুবই কম…’, শুভেন্দুর সঙ্গে দেখা করে চাকরিহারা শিক্ষকরা বললেন ‘আমরা আশ্বস্ত’

ঘটনার সূত্রপাত হয় যখন সারদাওয়াত মুখোপাধ্যায় সল্টলেকের সিএ মার্কেট পরিদর্শনে যান। সেখানে ব্যবসায়ীরা বিধায়কের সামনে সরাসরি অভিযোগ করেন, চন্দন ভট্টাচার্য নামে স্থানীয় এক তৃণমূল নেতা দোকান পাইয়ে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা আদায় করতেন।

অভিযোগের পর ওই নেতাকে ঘটনাস্থলে ডাকা হয়। সেখানে এসে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ক্ষুব্ধ ব্যবসায়ীরা তাঁকে ঘিরে ধরে মারধর শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে বিধাননগর উত্তর থানার পুলিশ (Police)। এর পরেই পুলিশ অভিযুক্ত নেতাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দেখুন অন্য খবর :

Latest News

প্রয়াত আইনজীবী ফিরোজ এডুলজি

ওয়েব ডেস্ক : প্রয়াত আইনজীবী ফিরোজ এডুলজি (Phiroze Edulji)। সোমবার তিনি প্রয়াত হয়েছেন বলে খবর। জানা গিয়েছে, প্রবীণ আইনজীবীর...

More Articles Like This