আলিপুরদুয়ারে পৃথক দুই পথ দুর্ঘটনায় প্রাণ গেল তিন যুবকের, শোকের ছায়া জেলাজুড়ে

Must Read

ওয়েব ডেস্ক : শুক্রবার রাতের পরপর দুটি পথ দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যুকে কেন্দ্র করে শোকের পরিবেশ তৈরি হয়েছে আলিপুরদুয়ার (Alipurduar) জেলায়। প্রথম দুর্ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার জংশনের ডিআরএম চৌপতি এলাকায়। সেখানে বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারে বাইকটি। ঘটনায় বাইকে থাকা দুই যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন সাইকেল আরোহীও। অন্যদিকে, কালচিনি ব্লকের হাসিমারা-মধু রাজ্য সড়কে স্কুটির সঙ্গে একটি অজ্ঞাতপরিচয় গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে বিবেক ওরাওঁ নামে এক যুবকের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে দুই যুবক বাইকে করে আলিপুরদুয়ার শহরের দিকে যাচ্ছিলেন। ডিআরএম চৌপতি এলাকায় তাঁদের বাইকের সঙ্গে একটি সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার পর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে আছড়ে পড়ে। বাইক থেকে ছিটকে পড়ে তিনজনই গুরুতর জখম হন। স্থানীয়দের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বাইকে থাকা দুই যুবককে মৃত বলে ঘোষণা করেন।

আরও খবর : বছরখানেক আগে গুলিবিদ্ধ, এবার রেললাইনের ধারে উদ্ধার পুলিশ আধিকারিক জয়ন্ত পালের দেহ!

মৃত দুই যুবকের নাম রানা রাও এবং ইন্দ্রনীল সাহা। আহত সাইকেল আরোহীকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে কালচিনি ব্লকের হাসিমারা-মধু রাজ্য সড়কে। সুভাষিণী চা বাগানের বাসিন্দা বিবেক ওরাওঁ স্কুটি নিয়ে মধু চা বাগান এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। সেই সময় একটি অজ্ঞাতপরিচয় গাড়ির সঙ্গে তাঁর স্কুটির সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

একই রাতে জেলার দুই পৃথক এলাকায় তিন যুবকের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ পরিবার ও পরিচিতরা। কীভাবে দুর্ঘটনা দুটি ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। অজ্ঞাতপরিচয় গাড়িটির সন্ধানেও প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।

Latest News

ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে! সেতু থেকে ১০০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৪, আহত ২০

ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডের গুলার বাজারের কাছে ভয়াবহ দুর্ঘটনা। সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস।...

More Articles Like This