28.3 C
Kolkata

আমুলের পর এবার মাদার ডেয়ারি, বাড়ল দুধের দাম

Must Read

নয়াদিল্লি: আমুলের (Amul) পর এবার দুধের দাম বাড়াল (Milk Price Hike) মাদার ডেয়ারিও (Mother Diary)। বৃহস্পতিবার থেকে কার্যকর হচ্ছে নতুন দাম। সংস্থার তরফে জানানো হয়েছে, মোট ৬ ধরনের দুধের প্যাকেটের দাম লিটার প্রতি ২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় এই খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বাড়বে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ।

মাদার ডেয়ারির যে সব পণ্যের দাম বেড়েছে, তার মধ্যে রয়েছে বাল্ক ভেন্ডেড মিল্ক, ফুল ক্রিম মিল্ক, টোন্ড মিল্ক, ডাবল টোন্ড মিল্ক, কাউ মিল্ক এবং প্রো মিল্ক। নতুন দাম অনুযায়ী, ফুল ক্রিম মিল্কের দাম লিটার প্রতি ৭০ টাকা থেকে বেড়ে হয়েছে ৭২ টাকা। টোন্ড মিল্কের দাম ৫৮ থেকে বেড়ে ৬০ টাকা এবং ডাবল টোন্ড মিল্কের দাম ৫২ থেকে বেড়ে হয়েছে ৫৪ টাকা। একইভাবে গরুর দুধ এবং প্রো মিল্কের দামও লিটার প্রতি ২ টাকা করে বেড়েছে।

আরও পড়ুন: সিবিআই ডিরেক্টর পদে ফের এক্সটেনশন প্রবীন সুদের

সংস্থার দাবি, উৎপাদন খরচ বৃদ্ধি, গবাদি পশুর খাবারের দাম বাড়া এবং অন্যান্য পরিচালন ব্যয় বেড়ে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। মাদার ডেয়ারির বক্তব্য, সংস্থার মোট আয়ের প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ সরাসরি দুগ্ধ উৎপাদক ও কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। তাই বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতেই মূল্যবৃদ্ধি অনিবার্য হয়ে উঠেছে।

প্রসঙ্গত, এর আগেই দুধের দাম বাড়ানোর ঘোষণা করেছিল আমুল। তারাও লিটার প্রতি ২ টাকা দাম বাড়িয়েছে। আমুল গোল্ড, কাউ মিল্ক, বাফেলো মিল্ক এবং স্লিম অ্যান্ড ট্রিম, সব ধরনের দুধের দামেই পরিবর্তন এসেছে। ১৪ মে থেকেই কার্যকর হয়েছে সেই নতুন দাম।

দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় মাদার ডেয়ারি অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড। প্রতিদিন প্রায় ৫৫ লক্ষ লিটার দুধ সরবরাহ করে সংস্থাটি। ফলে এই মূল্যবৃদ্ধির প্রভাব দেশের বড় অংশের মধ্যবিত্ত ও সাধারণ পরিবারের উপর পড়বে বলেই মনে করা হচ্ছে।

Latest News

অস্ট্রেলিয়া সফরের আগে মোদিকে খুনের হুমকি! তদন্তে ফেডারেল পুলিশ

ওয়েব ডেস্ক : অস্ট্রেলিয়া (Australia) সফরের ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) খুনের হুমকি ঘিরে চাঞ্চল্য। সোশ্যাল মিডিয়ায়...

More Articles Like This