এবিভিপি বনাম বাম! যাদবপুরে রামনবমী পুজো ঘিরে টানাপোড়েন

Must Read

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) রামনবমীর (Ram Navami) পুজোকে কেন্দ্র করে এদিন চরম উত্তেজনা ছড়াল। এবিভিপি-র (AVBP) উদ্যোগে আয়োজিত পুজো ঘিরে স্লোগান-পাল্টা স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস।

পুজোর বিরোধিতা করে বাম ছাত্র সংগঠনগুলির সদস্যরা দাবি করেন, বাইরে থেকে সংগঠক এনে বিশ্ববিদ্যালয়ের ভিতরে পুজোর আয়োজন করা হচ্ছে, যা নিয়মবহির্ভূত। অন্যদিকে এবিভিপি-র পাল্টা দাবি, ইফতারের সময় কোনও আপত্তি তোলা হয় না, কিন্তু রাম পুজো হলেই সমস্যা তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন: পাণ্ডবেশ্বরে নির্বাচনী প্রচারে বিস্ফোরক মমতা…

পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানান, পুজোর জন্য লিখিতভাবে কোনও অনুমতি নেওয়া হয়নি। তবে ধর্মীয় উস্কানি এড়িয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান হলে আপত্তি নেই বলেও স্পষ্ট করেন তিনি। উত্তেজনার আবহে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে বিশ্ববিদ্যালয় চত্বরে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This