31 C
Kolkata

বেআইনি নির্মাণ নিয়ে বাড়িতে পুরসভার নোটিস, সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন অভিষেক!

Must Read

ওয়েব ডেস্ক : জনতার রায়ে ছাব্বিশের নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের (TMC)। ১৫ বছরের ঘাস ফুল জামানার পতন ঘটিয়ে রাজ্যে ফুটেছে পদ্ম ফুল। তার পরেই সাঁড়াশি চাপে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একদিকে উস্কানি মূলক মন্তব্যের জেরে মামলা গড়িয়ে আদালতে। অন্যদিকে অভিষেকের সম্পত্তিও প্রশ্নের মুখে। এর মাঝেই শান্তিনিকেতনের বেইআইনি অংশ ভাঙার নির্দেশ দিয়েছিল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। তা নিয়ে অভিষেককে প্রশ্ন করতেই রেগে গেলেন তিনি। তিনি বলেন, “বাড়ির কোন অংশ অবৈধ আগে জেনে আসুন। তারপর আমি উত্তর দেব।”

মূলত, রাজ্যে পরিবর্তনের পর পুরসভা বাঁচাতে মরিয়া তৃণমূল। পুরসভা ভাঙনের আঁচও মিলেছে। এমন পরিস্থিতিতে কাউন্সিলরদের সঙ্গে এদিন জরুরি বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন বিকেলে বৈঠক হয়। বৈঠকে এদিন বাড়ি ভাঙার বিষয়টিও উঠে এসেছিল। সূত্রের খবর, এ নিয়ে মমতা বলেছেন, পুরসভার নিয়ম কানুন আছে। এইভাবে বিনা নোটিসে বাড়ি ভাঙা যায় না। তিনি আরও বলেন, বাড়ি ভাঙার আগে সঙ্গে কথা বলতে হয়। সঙ্গে নিতে হয় আইনি পরামর্শ। কিন্তু, তা না করে বুলডোজার নিয়ে বাড়ি ভাঙার বিষয়টিকে ‘গা-জোয়ারি’র কাজ বলে উল্লেখ করেছেন বলে খবর। সেখান থেকে বেরতেই সাংবাদিকদেক প্রশ্নের মুখে পড়েন অভিষেক।

আরও খবর : সরকারি বাসে বিনামূল্যে যেতে চাইলে মানতে হবে শর্ত, কোন কোন বাসে ছাড় মিলবে

এর আগে বলে রাখা দরকার, গত সোমবার অভিষেকের দুটি ঠিকানা কালীঘাট রোড, হরিশ মুখার্জি রোডের বাড়িতে কলকাতা পুরসভার তরফে একটি নোটিস পাঠানো হয়েছিল। বাড়তি নির্মাণ করার সময় পুরসভার অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা নোটিসে জিজ্ঞাসা করা হয়েছিল। এর পর শান্তিনিকেতনের বেআইনি অংশ ভাঙারও নির্দেশ দেয় কলকাতা পুরসভা। আর এদিন বৈঠকের পর অবৈধ নির্মাণ নিয়ে অভিষেককে প্রশ্ন করলে মেজাজ হারান তিনি। আঙুল উঁচিয়ে অভিষেককে বলতে দেখা যায়, “বাড়ির কোন অংশ অবৈধ আগে জেনে আসুন। তারপর আমি উত্তর দেব।”

এদিকে তৃণমূল হারার পর, অভিষেকের বিরুদ্ধে দলের নেতারাই ক্ষোভ উগরে দিয়েছিলেন। দলের অনেক নেতা এটিকে ‘ব্যক্তিগত বিষয়’ বলে এড়িয়ে গিয়েছেন। তবে এদিন তাঁকে অবৈধ নির্মাণ প্রশ্ন তুলতেই, রেগে গেলেন অভিষেক (Abhishek Banerjee)।

দেখুন অন্য খবর :

Latest News

ওপার বাংলার রাস্তায় কাটানো ১৫টা বছর, অবশেষে বাড়ি ফিরলেন মালদহের নাজিমুল

মালদহ: ওপার বাংলার রাস্তায় কাটানো ১৫টা বছর, অবশেষে মায়ের কাছে ফিরল এপার বাংলার ছেলে নাজিমুল। দীর্ঘ ১৫ বছরের অপেক্ষা,...

More Articles Like This