দিলজিতকে খোলা চিঠি অভিজিৎ দীপকের, বললেন ‘ছোট ভাই ভেবে ভুলে যাও’

Must Read

ওয়েব ডেস্ক : দিল্লির কনসার্টে দিলজিৎ দোসাঞ্ঝের (Diljit Dosanjh) মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হতেই এবার প্রকাশ্যে মিটমাটের বার্তা দিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। শুক্রবার দিলজিতের অনুষ্ঠানে উপস্থিত থাকার পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গায়কের সঙ্গে পুরনো মতপার্থক্যের প্রসঙ্গ তুলে একটি খোলা চিঠি লেখেন তিনি। জুন মাসে দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি চলাকালীন দিলজিতের মন্তব্যে তিনি কষ্ট পেয়েছিলেন বলে জানান অভিজিৎ। তবে সেই অভিমান ভুলে যেতে চান বলেও স্পষ্ট করেছেন। তাঁর বক্তব্য, বিতর্কের পরেও গায়কের প্রতি শ্রদ্ধা ও অনুরাগে কোনও ঘাটতি হয়নি।

চিঠিতে অভিজিৎ জানান, দিলজিতের কাছ থেকে এমন মন্তব্য আশা করেননি বলেই তিনি আঘাত পেয়েছিলেন। কারণ, দীর্ঘদিন ধরেই গায়ককে বিভিন্ন বিষয়ে সরব একজন শিল্পী হিসেবে দেখে এসেছেন। এমনকী, চলতি বছরের মে মাসে শিকাগোয় দিলজিতের কনসার্টেও উপস্থিত ছিলেন তিনি। শুধু গান নয়, ব্যক্তি দিলজিতের সাহস, নিজস্বতা এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরার প্রচেষ্টাও তাঁর প্রশংসার কারণ বলে জানিয়েছেন অভিজিৎ। তাঁর মতে, একটি মতপার্থক্য বা ভুল বোঝাবুঝি দীর্ঘদিনের শ্রদ্ধার সম্পর্ককে নষ্ট করতে পারে না।

আরও খবর :  প্রয়াত বলিউড পরিচালক সঞ্জয় গুপ্ত

উল্লেখ্য, জুন মাসে ইনস্টাগ্রাম লাইভে দিলজিৎকে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। উত্তরে তিনি রাজনীতি ও আন্দোলন থেকে নিজেকে দূরে রাখার কথা জানিয়ে বলেছিলেন, তিনি একজন শিল্পী, রাজনীতিক নন। সেই মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন অভিজিৎ। একাংশ তাঁকে ‘কাপুরুষ’ বলে কটাক্ষ করে বলেছিলেন, ‘কোনও বিষয়ে অবস্থান নেওয়ার মতো সাহস নেই দিলজিৎ দোসাঞ্ঝের।’ পরে যন্তর মন্তরে আন্দোলনরত পড়ুয়াদের উপর পুলিশের পদক্ষেপের সমালোচনা করেন দিলজিৎ। আন্দোলনকারীদের দাবি শোনার জন্য প্রশাসনের কাছে আবেদন জানানোর পাশাপাশি প্রতিবাদ চলাকালীন হিংসারও নিন্দা করেছিলেন তিনি। কৃষক আন্দোলনের সময় নিজের অবস্থানের কারণে সমালোচনা ও আইনি সমস্যার মুখে পড়ার কথাও জানিয়েছিলেন গায়ক।

শুক্রবারের কনসার্টে দিলজিৎকে বলতে শোনা যায়, “আমি আপনাদের সবাইকে ভালোবাসি কারণ আমি একজন শিল্পী। আমি চুপ রয়েছি, আমাকে চুপই থাকতে দিন। তবে পাশে আছি। কিন্তু পাঞ্জাবিদের কখনও শেখাবেন না কীভাবে লড়তে হয়।” এর পরেই নিজের বার্তার শেষে অভিজিৎ পাঞ্জাবি ভাষায় ‘ছোট ভাই ভেবে বিষয়টি ভুলে যাও’ বলে দিলজিতের কাছে আবেদন জানান।

Latest News

ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে! সেতু থেকে ১০০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৪, আহত ২০

ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডের গুলার বাজারের কাছে ভয়াবহ দুর্ঘটনা। সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস।...

More Articles Like This