29 C
Kolkata

Aajke | মুখ্যমন্ত্রীকে নর্দমায় ডুবিয়ে মারবেন, অভয়ার মা?

Must Read

মিসেস দেবনাথ সম্ভবত ভুলেই গিয়েছেন বা জানেনই না যে অভদ্র আচরণের, অশালীন কথাবার্তার একটা সীমারেখা আছে। উনি সন্তান হারিয়েছেন, অসম্ভব কষ্ট পেয়েই তাঁদের একমাত্র কন্যা মারা গেছেন, তাঁকে ধর্ষণ করা হয়েছে, তাঁকে খুন করা হয়েছে, রাজ্যের বিশাল সংখ্যক মানুষ সেই কন্যার বিচারের দাবিতে রাত দখলে নেমেছে, জাস্টিস চেয়েছে। বিচার হয়েছে, আদালত শাস্তি ঘোষণা করেছে। অনেকে তা মেনেছেন, বহু মানুষ তা মেনে নেন নি, ওনার কন্যার সহপাঠি, সহকর্মীদের অনেকেই মেনে নেন নি, ওনারাও মানতে পারেন নি, ওই বিচার, ওনাদের বক্তব্য এর সঙ্গে সরকার জড়িত, মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) নিজে জড়িত। যাঁরা ওনার, ওনাদের বক্তব্যের সঙ্গে একমত হয়ে দীর্ঘদিন ধরেই প্রতিবাদ আন্দোলন চালিয়ে গেছেন তাঁদেরকে ধান্দাবাজ ইত্যাদি বলে ওনারা একটা এমন রাজনৈতিক দলের প্রার্থী হয়ে নির্বাচনে নামলেন যে দলের ধর্ষণের এক বিরাট ইতিহাস আছে, ধর্শকদের দল বললেও কম হয় না। কিন্তু তর্কের খাতিরে ধরে নিলাম ওনাদের মনে হয়েছে ওই দলের হয়ে নির্বাচনে জিতলেই ওনাদের হাতে আসবে এমন ক্ষমতা যা দিয়ে ওনারা আসল দোষীকে চিহ্নিত করতে পারবেন, আসল দোষীকে জেলে পুরতে পারবেন। ওনারা সেই দলে যোগ দিয়েছেন, এই পর্যন্ত বহু স্ববিরোধিতা থাকলেও মেনে নিতেই হবে, দেশের এক নাগরিকের নির্বাচনে দাঁরাবার গণতান্ত্রিক অধিকারকে তো অস্বীকার করার কোনও কারণ নেই। কিন্তু, কিন্তু সেই নির্বাচনে নেমে যে ভাষায় তাঁরা কথা বলছেন, তা সভ্য সমাজে চরম অসভ্যতা, অশালীন, আর সবচেয়ে বড় কথা হল যাঁকে চুলের মুঠি ধরে উনি নর্দমায় ডুবিয়ে মারবেন বলছেন তিনি এই বাংলার নির্বাচিত মুখ্যমন্ত্রী। সেটাই বিষয় আজকে,  মুখ্যমন্ত্রীকে নর্দমায় ডুবিয়ে মারবেন, অভয়ার মা?

আমরা আমাদের এই অনুষ্ঠানে অনেক আগেই বলেছিলাম মিঃ অ্যান্ড মিসেস দেবনাথ প্রচারের আলোয় থাকতে চান, ওনাদের সব প্রতিবাদ আর রাস্তায় নামা আসলে নিজের একাকিত্ব কাটিয়ে সর্বক্ষণ এক প্রচারের আলোতে থাকার এক উপায়। আর সেটা বলতে গিয়েই বলেছিলাম ২০২৬ এ ওনাদের নতুন ভূমিকা দেখার জন্য তৈরি থাকুন, হ্যাঁ প্রত্যাশা মতনই তাঁরা বিজেপির হয়ে ভোট চাইতে বেরিয়েছেন, আর জানিয়েছেন বিজেপি নাকি তাঁদের ধর্ষিতা খুন হয়ে যাওয়া কন্যার বিচার এনে দেবে। বহু তথ্য আছে, তারমধ্যে একটা তথ্য দিই, ধর্ষণে অভিযুক্ত নয়, ধর্ষণ অভিযোগের ভিত্তিতে দোষী সাব্যস্ত আশারাম বাপুকে শারিরীক অসুস্থতার জন্য জেল থেকে ছাড়া হয়েছে, তিনি জেল থেকে বেরিয়ে রামলালা দর্শনে গেছেন, সেখানে উত্তর প্রদেশ সরকার তাঁর জন্য ভি আই পি ব্যবস্থা করে রেখেছিলেন, তিনি ভিভিআইপি গেট দিয়ে রামলালার দর্শনে গেছেন, পুজো আরতি করে ফিরেছেন, তাঁকে সরকারের গাড়ি এসকর্ট করে গেস্ট হাউসে নিয়ে গেছে। মীঃ অ্যান্ড মিসেস দেবনাথ এ খবর রাখেন? কেবল ধর্ষণ নয়, খুনের মামলার বিচার চলছিল রাম রহিমের বিরুদ্ধে, ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে, তার সঙ্গে হিংসা ছড়ানো ইত্যাদির অভিযোগে উনি জেলেই ছিলেন, তো ওই খুনের মামলার প্রত্যেক সাক্ষী আর আদালতমুখো হচ্ছেন না, না একজনও নয়, তাই তাঁর ওপর থেকে খুনের মামলা তুলে নেওয়া হয়েছে, আর এর মধ্যেই তিনি ২৩ বার প্যারোলে আশ্রমে এসেছেন, কনভয়ে করে, শিষ্য, শিষ্যাদের প্রবচন শুনিয়েছেন, আবার গেছেন, এই মুহুর্তে তিনি জেলের বাইরে। মিঃ অ্যান্ড মিসেস দেবনাথ সেটা জানেন? জানেন কি যে এই বিজেপি দলের লোকজন গণধর্ষণ করেছিল বিলকিশ বানুকে, গণধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত সেই বিজেপি সমর্থক কর্মীদের জেল হয়েছিল, গুজরাট সরকার তাদের সাজা মাফ করে জেল থেকে ছেড়ে দেবার পরে বিজেপি এম এল এ সমেত নেতা কর্মীরা তাদের গলায় মালা পরিয়ে, মিষ্টি খাইয়ে অভ্যররথনা জানিয়েছিল? মিঃ অ্যান্ড মিসেস দেবনাথ একথা জানেন? মিঃ অ্যান্ড মিসেস দেবনাথ কি জানেন বিজেপির সেই বিধায়ক যিনি ১৬ বছরে কিশোরিকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হবার পরেও প্রত্যেক সাক্ষীকে খুন করিয়েছিল? এসব জানেন না, জানার চেষ্টাও করেননি মিঃ অ্যান্ড মিসেস দেবনাথ, আপাতত আর্ল লাইটের সমস্ত আলো শুষে নিয়ে আরও আকর্ষণ পাবার জন্যই যে কথাগুলো বলছেন, তারজন্য একদিন অনুশোচনা করতে হবে। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেষ করেছিলাম, অভয়ার মা নির্বাচনী প্রচারে গিয়ে বলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চুলের ঝুটি ধরে নালিতে ডুবিয়ে মারবো। এ ধরণের কথা বলাটা কি ওনার হতাশার বর্হিপ্রকাশ? শুনুন মানুষজন কী বলেছেন?

আরও পড়ুন:Aajke | ভোটের আগে ১৫ দিন, ভোটের পরে কতদিন থাকবেন অমিত শাহ?

বিজেপিতে যাচ্ছেন যান, ওরা প্রচুর টাকা দেবে, এই কদিন আপনার পেছনে পেছনে ঘুরবে বিভিন্ন মিডিয়া, মন্ত্রী সান্ত্রীরা দেখা করবে, কিন্তু দুটো কাজ করবেন না, ১) অসভ্য অর্বাচীন, অশালীন কথা বলে আদত বিজেপি হবার চেষ্টা করবেন না। কারণ বিজেপি ব্যবহার করার পরে এত দূরে ছুঁড়ে দেয় যে তার চিহ্নটুকুও থাকে না, স্মৃতি ইরানি কে জিজ্ঞেষ করে দেখতে পারেন। দুই, বিজেপির কাছে ধর্ষণ, নারীদের ওপরে অত্যাচার এসব বিষয়ের বিচার চাইতে যাবেন না কারণ আর এস এস – বিজেপি ধর্ষণের তত্ত্বে বিশ্বাস করে, শিবাজী মহারাজের সৈন্যরা কেন বন্দী মুসলমান রমনীদের ধর্ষণ করেনি? এই প্রশ্ন তুলেছিলেন নরেন্দ্র মোদির গুরুদেব বিনায়ক দামোদর সাভারকার। বিজেপিই দেশের একমাত্র দল যারা ধর্ষকের গলায় মালা পরিয়ে মিছিল করার সাহস দেখায়, বিজেপিই একমাত্র দল যে দলে ঢুকলে নিজের ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে আড়াল করা যায়। সেই দলের কাছে আর যাই হোক ধর্ষণের বিচার চাওয়া যায় না।

Latest News

চরম ভর্ৎসনা অভিষেককে, ভয়েস টেস্ট দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) চরম ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court), ডিজে মামলায় ভয়েস টেস্ট দিতে নির্দেশ কলকাতা...

More Articles Like This