Forbidden

You don't have permission to access th1s resource.

ফল ঘোষণার আগেই ‘রঙের লড়াই’! বাজারে গেরুয়া ঝড় না সবুজ ঢেউ, কোন আবিরে এগিয়ে বাংলা? - KolkataTV
31 C
Kolkata

ফল ঘোষণার আগেই ‘রঙের লড়াই’! বাজারে গেরুয়া ঝড় না সবুজ ঢেউ, কোন আবিরে এগিয়ে বাংলা?

Must Read

কলকাতা: রাজ্যের বাজারে বাজারে এখন যেন অকাল হোলির আমেজ! ভোটের রেজাল্ট এখনও প্রকাশ হয়নি, কিন্তু রঙের বাজারে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক লড়াই। কোথাও সবুজ, কোথাও আবার গেরুয়া, কোন আবির বিকোচ্ছে সবচেয়ে বেশি?

উত্তরবঙ্গের শিলিগুড়ির বাজার বলছে, এবার নাকি গেরুয়া রঙের চাহিদাই আকাশছোঁয়া! প্রথম দফার ভোট মিটেছে উত্তরবঙ্গে। ৪ঠা মে ফল ঘোষণার আগে এখন থেকেই জয় উদযাপনের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক শিবিরগুলি। আর সেই কারণেই হঠাৎ করেই বেড়ে গিয়েছে আবিরের চাহিদা। শিলিগুড়ির এক আবির উৎপাদক সংস্থার দাবি, সবুজ আবির বিক্রি হলেও সবচেয়ে বেশি চাহিদা এখন গেরুয়া রঙের। এতটাই চাহিদা যে উৎপাদন করেও সামাল দেওয়া যাচ্ছে না অর্ডার!

আরও পড়ুন: গণনার আগেই ‘লকডাউন’ স্ট্রংরুম! কাকদ্বীপে কড়া নিরাপত্তা

শুধু ছোট প্যাকেট নয়, ৫০০ টাকার বস্তা বস্তা আবির কিনে মজুত করছেন ক্রেতারা। দোকানদারদের কথায়, ফল ঘোষণার দিন ‘অকাল হোলি’র প্রস্তুতি এখন তুঙ্গে।

কোচবিহার থেকে মালদহ, এমনকি পাহাড়েও পৌঁছে যাচ্ছে আবিরের বস্তা। তৃণমূল হোক বা বিজেপি, দুই শিবিরই প্রস্তুত ফল প্রকাশের দিনের জন্য। তবে বাজারের রঙের হিসেব বলছে, উত্তরবঙ্গে এবার গেরুয়া আবিরই যেন এগিয়ে।

মালদা জেলার নেতাজি কমার্শিয়াল মার্কেটে দেখা যাচ্ছে, সবুজের তুলনায় গেরুয়া আবিরের চাহিদা এখন অনেক বেশি। আবির ব্যবসায়ীদের দাবি, প্রতিদিন ২৫ থেকে ৩০ প্যাকেট পর্যন্ত গেরুয়া আবির বিক্রি হচ্ছে। অন্যদিকে সবুজ আবিরের চাহিদা তুলনামূলকভাবে অনেকটাই কম।

ব্যবসায়ীরা জানাচ্ছেন, হোলির সময়েও এত গেরুয়া আবির বিক্রি হয় না। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে কলকাতার বাজার থেকেও পর্যাপ্ত গেরুয়া আবির পাওয়া যাচ্ছে না। চাহিদা বাড়ায় দামও বেড়েছে। আগে যেখানে ১০ কেজির প্যাকেটের দাম ছিল প্রায় দেড়শ টাকা, এখন সেখানে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে ক্রেতাদের। এই আবির বিক্রি নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

তৃণমূল কংগ্রেসের দাবি, দলের কর্মীরা আগেই বাজার থেকে সবুজ আবির কিনে মজুত করে রেখেছেন। তাই বাজারে এখন সবুজ আবির কম দেখা যাচ্ছে। মালদা জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, “চার মে ফের চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়বেন। সেদিন আকাশ-বাতাস সবুজ আবিরে ঢেকে যাবে।”

অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, রাজ্যে এবার গেরুয়া ঝড় উঠতে চলেছে। দক্ষিণ মালদা বিজেপি সভাপতি অজয় গাঙ্গুলীর কথায়, “চার মে-র পর আকাশে শুধু গেরুয়া আবিরই উড়বে। তৃণমূলের অনেক নেতাই তখন বিজেপিতে যোগ দেওয়ার জন্য ফোন করবেন।”

ফল এখনও বাক্সবন্দি। কিন্তু ভোট গণনার আগেই মালদার বাজারে আবিরের রঙ যেন রাজনৈতিক বার্তা দিতে শুরু করেছে। এখন দেখার, ৪ঠা মে সত্যিই কোন রঙে রাঙে বাংলা!

Latest News

বিধায়ক সেবা কেন্দ্রের নতুন নাম ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র’, মিলবে মাসে ৩০ হাজার টাকা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক : রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় এবার বিধায়ক সেবা কেন্দ্রের নতুন নাম হতে চলেছে ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা...

More Articles Like This