Forbidden

You don't have permission to access th1s resource.

বড়সড় নাশকতার ছক! গ্রেফতার ৯ জঙ্গি - KolkataTV
32.2 C
Kolkata

বড়সড় নাশকতার ছক! গ্রেফতার ৯ জঙ্গি

Must Read

ওয়েব ডেস্ক : বড় সাফল্য দিল্লি পুলিশের (Delhi Police)। ভারতে বড়সড় নাশকতার ছক বানচাল করে দিল পুলিশ। যার ফলে ফাঁস হয়ে গেল আইএসআইয়ের (ISI) ভয়ঙ্কর ষড়যন্ত্র। গ্রেফতার (Arrest) করা হল ৯ জন জঙ্গিকে। তাদের কাছ থেকে একাধিক অস্ত্র উদ্ধার হয়েছে বলে খবর।

পুলিশ সূত্রে খবর, দিল্লির একটি ঐতিহাসিক মন্দিরের রেকি করেছিল অভিযুক্তরা। সেই মন্দির সম্পর্কিত তথ্য ও ছবি পাকিস্তান-ভিত্তিক হ্যান্ডলারদের কাছে পাঠানো হয়েছিল। ওই মন্দিরে মোতায়েন পুলিশ (Police) ও আধাসামরিক বাহিনীর উপর হামলার নাকি পরিকল্পনা করেছিল ওই জঙ্গিরা। শুধু তাই নয় দিল্লি-সোনীপত হাইওয়েতে থাকা একটি ধাবাতেও হামলার ছক কষেছিল তারা। কিন্তু সেই ছক বানচাল করল পুলিশ।

আরও খবর : হ্যাকারদের কবলে অশোক লাহিড়ি! দিলেন সতর্কবার্তা

পুলিশ যে ৯ জনকে গ্রেফতার করেছে, তাদের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের যোগ রয়েছে বলে সূত্রে খবর। অভিযুক্তদের কাছ থেকে বিভিন্ন ছবি ও তথ্য উদ্ধার হয়েছে। জঙ্গিদের কাছে থাকা ইলেকট্রনিক ডিভাইস থেকে এগুলি উদ্ধার হয়েছে বলে খবর।

সূত্রের খবর, যে তথ্য উদ্ধার হয়েছে তার মধ্যে হরিয়ানার হিসার এলাকার সেনা ছাউনি ও ভিডিও ছিল। এমনকি উত্তরপ্রদেশের (Uttarpradesh) বেশ কিছু থানাও নাকি ছিল ‘হিট লিস্টে’। তবে দিল্লি পুলিশের তৎপরতার জঙ্গিদের এই ভয়াবহ পরিকল্পনা ভেস্তে গিয়েছে। তাদেরকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা চালানো হচ্ছে বলে খবর। এই পরিকল্পনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

দেখুন অন্য খবর :

Latest News

রশিদের ঝড়ে বিশ্বকাপ নিশ্চিত আফগানিস্তানের, শেষ টিকিটের দৌড়ে বড় চাপে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

ওয়েব ডেস্ক : বিশ্বকাপের দরজা খুলে গেল আফগানিস্তানের (Afganistan) জন্য। আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে বড় জয় তুলে নিয়ে...

More Articles Like This