ভবানীপুরে ৪৭ হাজার নাম বাদ, কমিশনকে ‘পক্ষপাতদুষ্ট’ কটাক্ষ মমতার

Must Read

কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর-SIR) প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বর্তমান কেন্দ্র ভবানীপুরে (Bhawanipur) প্রায় ৪৭ হাজার ভোটারের নাম বাদ যাওয়াকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রথমবার সরব হয়ে নির্বাচন কমিশনকে (Election Commission) সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। দৃঢ় সুরে জানালেন, “ভবানীপুরে আমিই জিতব।”

এদিন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তোলেন তৃণমূল সুপ্রিমো। নাম না করে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দিকেও ইঙ্গিত করেন তিনি। তাঁর দাবি, ইচ্ছাকৃতভাবে ভোটারদের নাম ‘ভ্যানিশ’ করা হচ্ছে, যা সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ।

আরও পড়ুন: মথুরাপুর থেকে শাহর বার্তা, ‘একজনও হিন্দু শরণার্থীর নাগরিকত্ব যাবে না!

মমতার কথায়, “দেশের সংবিধান বিপদে। সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার বিপদে। তাঁরা সমস্যায় পড়েছেন। কমিশন পক্ষপাতদুষ্ট।” ভবানীপুর ইস্যু ঘিরে রাজনৈতিক লড়াই যে আরও তীব্র হতে চলেছে, তা স্পষ্ট তাঁর এই বার্তাতেই।

Latest News

বেঙ্গালুরুতে ককরোচদের জমায়েতে ইউটিউবার ধ্রুব রাঠি, অভিনেতা প্রকাশ রাজ

ওয়েব ডেস্ক: বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে যোগ দিলেন ইউটিউবার ধ্রুব রাঠি। মঞ্চে দেখা গেল অভিনেতা প্রকাশ...

More Articles Like This