বিবেচনাধীনদের মধ্যে নিষ্পত্তি হয়েছে ৪০ লক্ষের নথি! বাদ পড়ল কত? জানাল কমিশন

Must Read

ওয়েব ডেস্ক : এসআইআর (SIR) প্রক্রিয়ায় বিবেচাধীন ছিল ৬০ লক্ষের বেশি ভোটারের নাম (Voters Name)। তার মধ্যে নিষ্পত্তি হয়েছে ৪০ লক্ষের নথি। বাদ পড়েছে প্রায় ১৮ লক্ষ। এখনও নিষ্পত্তি হতে বাকি প্রায় ২০ লক্ষ বিবেচনাধীন নাম (Under adjudication Name)। এমনটাই জানাল নির্বাচন কমিশন (Election Commission)। সঙ্গে জানানো হয়েছে, যে নামগুলি এখনও বিবেচনাধীন রয়েছে তার নিষ্পত্তি হবে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনের আগে। মূলত, পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটের জন্য মনোনয়ের শেষ দিন হল ৬ এপ্রিল।

এর ফলে দেখা যাচ্ছে, এসআইআর (SIR) প্রক্রিয়ায় চূড়ান্ত এবং খসড়া তালিকা মিলিয়ে ইতিমধ্যে এখনও পর্যন্ত বাদ গিয়েছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ ভোটারের নাম। তার পরে অতিরিক্ত তালিকায় আরও প্রায় ১৮ লক্ষের নাম বাদ গিয়েছে বলে জানিয়েছে কমিশন। ফলে আরও ভোটারের নাম বাদ পড়ল বাংলায়। এখন দেখার বিষয় বাকি বিবেচনাধীন ভোটারদের মধ্যে কত নাম বাদ পড়তে চলেছে।

আরও খবর : বিক্ষিপ্ত বৃষ্টি জারি, কবে ফিরবে কালবৈশাখী?

গত ২৮ ফেব্রুয়ারি এসআইআর প্রক্রিয়ায় চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission)। তাতে দেখা গিয়েছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম বিবেচনাধীন ছিল। বিবেচনাধীনদের প্রথম তালিকা প্রকাশ করেছিল কমিশন। কিন্তু তাতে কত নাম অন্তর্ভুক্ত হয়েছে? কত নাম বাদ হয়েছিল? তা জানানো হয়নি। তবে এবার সেটা জানিয়ে দেওয়া হল।

এদিকে এসআইআর শুরু হওয়ার আগে ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। প্রথম খসড়া তালিকায় প্রকাশ পাওয়ার পর বাদ গিয়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম। ফলে ভোটারের সংখ্যা নেমে দাঁড়িয়েছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনে। চূড়ান্ত তালিকায় বাদ গিয়েছিল আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। এর পরে অতিরিক্ত তালিকায় আরও নাম বাদ গেল।

দেখুন অন্য খবর :

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This