29.9 C
Kolkata

অন্ডালে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ যুবক

Must Read

বর্ধমান: অন্ডালে (Andal) ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল দুই যুবককে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধৃতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় অন্ডাল থানার অন্তর্গত একটি এলাকায় বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল নাবালিকা। অভিযোগ, সেই সময় সুরজ বাউরি ও বিশাল ডোম নামে দুই যুবক তাকে ভয় দেখিয়ে জোর করে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে নাবালিকার উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। পরে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন: কোতুলপুর থানায় ঢুকে পুলিশের সঙ্গে বচসা বিজেপি মণ্ডল সভাপতির

পরিবারের দাবি, আতঙ্ক ও লোকলজ্জার ভয়ে প্রথমে কাউকে কিছু বলতে পারেনি নাবালিকা। সোমবার সকালে সে কান্নায় ভেঙে পড়ে পরিবারের এক সদস্যকে গোটা ঘটনার কথা জানায়। এরপর পরিবারের লোকজন অন্ডাল থানার বনবহাল ফাঁড়িতে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়েই তৎপর হয় পুলিশ। অন্ডাল থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করে সোমবার সন্ধ্যাতেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে।

ঘটনার পর এলাকায় ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, এ ধরনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। আইন মেনেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।

Latest News

বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণে শেখ হাসিনাই অপরিহার্য

১১ জুন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গভীর তাৎপর্যপূর্ণ দিন। আমরা যারা ওয়ান-ইলেভেনের অন্ধকার সময় প্রত্যক্ষ করেছি, রাজপথে আন্দোলন করেছি,...

More Articles Like This