মল্লিকপুরে গ্রেফতার আরও ২ বাংলাদেশি, পাঠানো হয়েছে হোল্ডিং সেন্টারে

Must Read

বারুইপুর : রাজ্যে পালা বদলের পর ধরপাকড় শুরু হয়েছে রাজ্যে (West Bengal)। এবার দুই বাংলাদেশি (Bangladeshi) নাগরিককে গ্রেফতার করল পুলিশ (Police)। এই দু’জনকে দক্ষিণ ২৪ পরগণার মল্লিকপুর (Mallikpur) থেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। তাদেরকে কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, ধৃতরা হলেন ফিকুল ইসলাম মোল্লা ও তাঁর স্ত্রী মনিরা বেগম। পুলিশ সূত্রে খবর, ধৃতরা বাংলাদেশের (Bangladesh) যশোর জেলার মণিরামপুর থানার নেংগুর বাজার পোস্ট অফিসের অন্তর্গত চালুহাটি গ্রামের বাসিন্দা। অভিযোগ, ভারত-বাংলাদেশ সীমান্তে দালাল ধরে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তাঁরা। এরপর মল্লিকপুর এলাকায় বসবাস শুরু করেন।

আরও খবর : সেনসাসের কাজে বাধা দিলেই হবে জেল-জরিমানা! জনগণনা নিয়ে বিরাট নির্দেশ সরকারের

ধৃত মনিরা বেগম দাবি করেছেন, বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল (TMC) কংগ্রেসের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য শাজাহান সরদার আধার কার্ড বানিয়ে দেওয়ার নাম করে তাঁদের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়েছিলেন। কিন্তু টাকা নেওয়ার পরও আধার কার্ড বানিয়ে দেননি। অভিযুক্ত তৃণমূল নেতার শাস্তির দাবি জানিয়েছেন মনিরা।

এই ঘটনায় ধৃতদের বিরুদ্ধে বৈধ পাসপোর্ট ভা ছাড়া ভারতে বসবাসের অভিযোগে ১৪-বি ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ (Police)। সীমান্ত পেরোনোর দালাল চক্র ও পঞ্চায়েত সদস্য শাজাহান সরদারের বিরুদ্ধে ওঠা আর্থিক প্রতারণার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। জানা যাচ্ছে, ধৃতদের কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়া হয়, ধৃতদের বারুইপুরের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

অভিষেকের বাড়ির দেওয়ালে টয়লেট ভ্যানের ঘষা! চাকরি হারানো পুলিশকর্মীকে ফেরানোর নির্দেশ হাই কোর্টের

কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দেওয়ালে টয়লেট ভ্যানের ঘষা লাগার ঘটনায় চাকরি হারিয়েছিলেন এক পুলিশকর্মী। সেই চাকরি ফেরানোর...

More Articles Like This