কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
নতুন বছরে সূর্যের কৃপায় বদলাবে আপনার ভাগ্য!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১১:১৯:২০ এম
  • / ৮৮ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : শেষ হচ্ছে সাল ২০২৫। বৃহস্পতিবার থেকে শুরু হবে সাল ২০২৬ (Year 2026)। আর নতুন বছর কেমন কাটবে তা নিয়ে জ্যোতিষ মহলে শুরু হয়েছে নানা আলোচনা। জ্যোতিষী ও রাশিফল বিশ্লেষকরা জানাচ্ছেন, ২০২৬-কে সূর্যের (Sun) প্রভাবে পরিচালিত একটি বছর হিসেবে ধরা হচ্ছে। ফলে নতুন বছরে যেসব রাশির সঙ্গে সূর্যের শুভ সম্পর্ক রয়েছে অথবা যাদের কুণ্ডলীতে সূর্য শক্তিশালী অবস্থানে রয়েছে, তাঁদের জন্য এই বছরটি বিশেষভাবে ফলপ্রসূ হতে পারে।

মেষ রাশি (Aries) : ২০২৬ সাল এই রাশির ব্যক্তির জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। মঙ্গল দ্বারা শাসিত এই রাশির সঙ্গে সূর্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ফলে আগামী বছরে মেষ রাশির জাতকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে, কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ আসতে পারে এবং সরকারি বা প্রশাসনিক কাজে সাফল্যের সম্ভাবনা তৈরি হতে পারে।

বৃষ রাশি (Taurus) : এই রাশির ক্ষেত্রেও সূর্যের শুভ প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সূর্যের অবস্থান বৃষ রাশির কর্ম ও সম্পদের ক্ষেত্রকে সক্রিয় করতে পারে। যার ফলে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং বিনিয়োগ থেকে লাভের সুযোগ তৈরি হতে পারে।

আরও খবর : ২০২৬ নিয়ে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী! ভাগ্য খুলবে এই রাশির

সিংহ রাশি (Leo): এই রাশির জাতকদের জন্য ২০২৬ সাল বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে। কারণ এই রাশির অধিপতি গ্রহই হল সূর্য। জ্যোতিষীদের মতে, নতুন বছরে সিংহ রাশির জাতকদের সম্মান ও সামাজিক প্রতিপত্তি বাড়তে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি, স্বীকৃতি এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনার কথাও বলা হচ্ছে।

ধনু রাশি (Sagittarius): এই জাতকদের ক্ষেত্রেও আগামী বছরটি সৌভাগ্যের ইঙ্গিত দিচ্ছে বলে দাবি করা হচ্ছে। এই রাশির অধিপতি বৃহস্পতি এবং ২০২৬ সালে সূর্য ও বৃহস্পতি উভয়ের শুভ প্রভাব ধনু রাশির উপর পড়তে পারে। এর ফলে ভাগ্যের সহায়তা মিলতে পারে, উচ্চশিক্ষা ও বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে এবং একই সঙ্গে ধর্মীয় ও আধ্যাত্মিক ক্ষেত্রে উন্নতির অনুভূতি তৈরি হতে পারে।

তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, জ্যোতিষ ও সংখ্যাতত্ত্বভিত্তিক এই সব বিশ্লেষণ বিশ্বাস ও ধারণার উপর নির্ভরশীল।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ হারাল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team