ওয়েবডেস্ক- শুরু হয়েছে ২০২৬। বছরের শুরুতেই পরিশ্রমের ফল পেতে শুরু করবে কয়েকটি রাশির (Zodiac Sign) জাতক-জাতিকারা। বছরের প্রথম সূর্যগ্রহণটি (solar eclipse) সংঘটিত হবে ফেব্রুয়ারি মাসের ফাল্গুন অমাবস্যার দিনে। এই গ্রহণটি কুম্ভ এবং ধনিষ্ঠ রাশিতে ঘটবে।
১৭ ফেব্রুয়ারি বিকেল ৩:২৬ মিনিটে শুরু হবে এবং সন্ধ্যা ৭:৫৭ মিনিটে শেষ হবে। দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আর্জেন্টিনা এবং অ্যান্টার্কটিকার কিছু অংশ থেকে দেখা যাবে। ভারত থেকে দেখা যাবে না। ফলে এর সূতক কাল এখানে প্রযোজ্য হবে না, এই গ্রহণ কিছু রাশির উপর ইতিবাচক প্রভাব (Auspicious Times) ফেলবে।
মেষ রাশি– মেষ রাশির জাতকদের এই সময়টি অত্যন্ত শুভ। আর্থিক লাভের যোগ প্রবল। আয় বৃদ্ধির পাশাপাশি পৈতৃক সম্পত্তি থেকে লাভের সম্ভাবনাও রয়েছে। বুদ্ধি ও বিচক্ষণ সিদ্ধান্ত আপনাকে সাফল্য এনে দেবে। ধর্মীয় তীর্থযাত্রার যোগও রয়েছে।
মিথুন রাশি– এই সপ্তাহটি অনুকূল। আর্থিক সময় ভালো যাবে। বুদ্ধিমত্তা ও কৌশলের মাধ্যমে কাজের জায়গায় সাফল্য মিলবে। পরিবারে সম্মান বাড়বে। আত্মীয়দের সঙ্গে দেখা এবং সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সিংহ রাশি- এই রাশির জাতকদের জন্য সপ্তাহটি ভাগ্যবর্ধক। লাভ ও অগ্রগতির যোগ রয়েছে। পারিবারিক জীবনে সুখ আসবে। বন্ধুদের পূর্ণ সহযোগিতা পাবেন। ধর্মীয় ভ্রমণ বা শুভ কোনও পরিকল্পনা সফল হতে পারে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সুখবরও মিলতে পারে।
আরও পড়ুন- সরছে বাধা, ইচ্ছাপূরণ হবে এই রাশিগুলির
তুলা রাশি– এই সপ্তাহে কর্মজীবনে উন্নতির সুযোগ তৈরি হবে। ব্যবসায় লাভ এবং নতুন কোনও চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক সমর্থন পাবেন এবং মানসিক চাপ অনেকটাই কমবে। দূর যাত্রার যোগও রয়েছে।
ধনু রাশি– এই রাশির জাতকদের জন্য এই সপ্তাহ বিশেষ শুভ। উচ্চ রাশিতে মঙ্গলের অবস্থান আপনার আত্মবিশ্বাস বাড়াবে। আর্থিক দিক মজবুত হবে। চাকরি ও ব্যবসায় উন্নতির সুযোগ আসবে। ধন-সম্পত্তি বৃদ্ধি পাবে। জমি-বাড়ি সংক্রান্ত কাজে সাফল্য মিলতে পারে। সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়বে। ধর্মীয় বা শুভ অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনা।
*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন