কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
২০২৬ নিয়ে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী! ভাগ্য খুলবে এই রাশির
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৯:৪৪ এম
  • / ১৫৮ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে ফের চর্চার কেন্দ্রে বুলগেরিয়ার বিশ্বখ্যাত অন্ধ ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গা (Baba Vanga)। অতীতে তাঁর করা একাধিক ভবিষ্যদ্বাণী বাস্তবের সঙ্গে মিলে যাওয়ার দাবি ঘিরে আন্তর্জাতিক মহলে বারবার আলোচনায় উঠে এসেছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার ২০২৬ (Year 2026) সালকে ঘিরে তাঁর দেওয়া ইঙ্গিত নতুন করে আগ্রহ তৈরি করেছে জ্যোতিষপ্রেমীদের মধ্যে। বিশেষ করে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জন্য ২০২৬ সাল সৌভাগ্য, সাফল্য ও আর্থিক সমৃদ্ধির বছর হতে পারে।

ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গার (Baba Vanga) ভবিষ্যদ্বাণী মতো কোন রাশির ভাগ্য খুলবে….

বৃষ রাশি (Taurus): এই রাশির জাতকদের জন্য আগামী বছর অর্থনৈতিক উন্নতির এক নতুন অধ্যায় শুরু হতে পারে। আয়ের একাধিক নতুন পথ খুলে যাওয়ার সম্ভাবনার পাশাপাশি দীর্ঘদিনের পরিশ্রমের ফল অবশেষে মিলতে পারে। ব্যক্তিগত জীবনেও স্থিতিশীলতার ইঙ্গিত রয়েছে, বিশেষ করে অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের সম্ভাবনা জোরালো হতে পারে। পুরনো সম্পত্তি বা দীর্ঘদিনের বিনিয়োগ থেকেও বড় আর্থিক লাভের সম্ভাবনার কথা বলা হচ্ছে।

মিথুন রাশি (Gemini) : এই রাশির জাতকদের ক্ষেত্রে ২০২৬ সাল সামাজিক ও পেশাগত পরিচিতি বৃদ্ধির বছর হতে পারে। কর্মক্ষেত্রে সম্মান বাড়ার পাশাপাশি আর্থিক দিক থেকেও ইতিবাচক পরিবর্তন হতে পারে। বিনিয়োগ, বিশেষ করে শেয়ার বাজার সংক্রান্ত বিষয়ে লাভের সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসা বা উদ্যোগ শুরু করার ক্ষেত্রেও সময় অনুকূল হতে পারে।

আরও খবর : বছরের শেষ দিন, ষড়াষ্টক যোগে হু হু করে টাকা ঢুকবে আপনার ব্যাগে

তুলা রাশি (Libra) : এই রাশির জাতক-জাতিকাদের জন্য আগামী বছর সিদ্ধান্তের বছর হতে পারে। কর্মক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা গ্রহণের সুযোগ আসতে পারে। সেই সিদ্ধান্তই ভবিষ্যতের পথ নির্ধারণ করতে পারে। পদোন্নতি, ব্যবসায় সম্প্রসারণ এবং আর্থিক স্থিতিশীলতা, সব মিলিয়ে ২০২৬ সাল তুলা রাশির জন্য উল্লেখযোগ্য পরিবর্তনের বছর হতে পারে।

মকর রাশি (Capricorn) : এই রাশির জাতকদের জন্য আগামী বছর কর্মজীবনে নতুন সুযোগ এনে দিতে পারে। নতুন চাকরি বা পদ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কঠোর পরিশ্রম ও সততার ফল হিসেবে সাফল্য ধরা দিতে পারে। একই সঙ্গে আর্থিক স্থায়িত্ব বজায় থাকবে। সঞ্চয়ের ক্ষেত্রেও ইতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে।

কন্যা রাশি (Virgo) : জাতকদের জীবনে ২০২৬ সাল নতুন দিশা দেখাতে পারে। ক্যারিয়ার ও ব্যবসার ক্ষেত্রে সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে। তার মাধ্যমে উল্লেখযোগ্য আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। যাঁরা এতদিন সঞ্চয় বা অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে সমস্যায় ছিলেন, তাঁদের জন্য আগামী বছর পরিস্থিতির উন্নতি হতে পারে।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team