কলকাতা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ভোটের ভরাডুবির কারণ খুঁজছে বাম-কংগ্রেস
সত্যসুন্দর ভট্টাচার্য Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১, ০২:৫৮:৩৮ পিএম
  • / ৭৬১ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

তৃণমূলকে অতিরিক্ত আক্রমণ নাকি, বিজেপির প্রতি নরম মনোভাব। ভোটে ভরাডুবির কারণ কোনটা, তা নিয়ে আলোড়ন সিপিএমের অন্দরে। এর সঙ্গেই আইএসএফ নিয়ে অস্বস্তি কাটিয়ে উপ-নির্বাচনের আগে ঘর গোছাতে নাজেহাল বাম ও কংগ্রেস শিবির। তবে নিজেদের সাংগঠনিক দুর্বলতার কথা খোলাখুলিই স্বীকার করে নিয়েছে সিপিএম। রাজ্য কমিটির বৈঠকে ভোটে ভরাডুবি নিয়ে খসড়া রিপোর্টও পেশ করা হয়েছে।

আরও খবর:বিজেপি সাংসদের বিরুদ্ধে এফআইআর তৃণমূল নেতার

বিধানসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনায় কংগ্রেস ও আইএসএফের সঙ্গে জোট নিয়ে প্রশ্ন উঠেছে বাম শিবিরে। এ বার বিধানসভায় বাম-কংগ্রেস কেউই খাতা খুলতে পারেনি। নিজেদের সাংগঠনিক দুর্বলতা, নাকি জোটে আইএসএফের অন্তর্ভুক্তি তা নিয়ে বাম ও কংগ্রেসের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে। কংগ্রেস ও আইএসএফের সঙ্গে আসন সমঝোতার প্রশ্নে ইতিমধ্যেই সিপিএম জেলা নেতৃত্বের একাংশ প্রশ্ন তুলেছেন। যদিও ২০১৮ র পার্টি কংগ্রেস এবং পরবর্তী সময়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে কংগ্রেসের সঙ্গে জোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে পার্টি সদস্যদের মনে করিয়ে দিয়েছেন সীতারাম ইয়েচুরি। বরং নিজেদের সাংগঠনিক দুর্বলতা এবং জনসংযোগে খামতিই এই বিপর্যয়ের জন্য দায়ী বলে মনে করছেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাই নিজেদের জনবিচ্ছিন্নতার দায় ঝেড়ে কংগ্রেস ও আইএসএফকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো ঠিক হবে না এমনটাই বলছেন সূর্যকান্ত মিশ্র, সীতারাম ইয়েচুরি। এ বারের বিধানসভা নির্বাচনে অনেক বেশি সংখ্যক তরুণ মুখের অংশগ্রহণ ছিল। নির্বাচনে ধাক্কা খেলেও এই তরুণ প্রজন্মকে আগামী দিনে নেতৃত্বে নিয়ে আসার বিষয়টি নিয়েও ইতিবাচক বার্তা দেন ইয়েচুরি।

অন্যদিকে, নির্বাচনের আগে ব্রিগেড সমাবেশ মঞ্চে আইএসএফ নিয়ে অধীর চৌধুরীর প্রকাশ্য অসন্তোষ অস্বস্তিতে ফেলেছিল বামেদের। হাইকমান্ড নিযুক্ত পর্যালোচনা কমিটির রিপোর্ট আসার পর বামেদের সঙ্গে জোট নিয়ে প্রশ্ন উঠেছে প্রদেশ কংগ্রেসের অন্দরেও। জোটে আইএসএফ থাকায় সংযুক্ত মোর্চার স্বচ্ছ ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তবে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি বামেদের সঙ্গে জোট নিয়ে নতুন করে আলোচনার প্রয়োজন আছে বলে মনে করছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। অধীর বলেছেন, আই এস এফের সঙ্গে কংগ্রেসের কোনও জোট হয়নি। বামেরা ওদের আসন ছেড়েছিল।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

‘অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানকে ঘিরে সঙ্কট তীব্র! জয়শংকরকে ফোন ইরানের বিদেশমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বোলিং ব্যর্থতা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে জলে গেল রাহুলের শতরান
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
১৬-১৭ জানুয়ারি মালাদা স্টেশনে সাময়িক প্ল্যাটফর্ম পরিবর্তন! কেন ?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
দেশের বৃহত্তম মহাকাল মন্দির, পাহাড়ের পর্যটনে নয়া মাইলফলক
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক, তারপর কী হল?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মনোকিনিতে সি-বিচে বিপাশা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিকের সঙ্গে দুষ্টুমির ঝলক দেখালেন প্রিয়াঙ্কা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
ভিসা ছাড়া কতগুলি দেশে যেতে পারবেন ভারতীয়রা? দেখুন বড় খবর
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিজেই নিজেকে শুনানির নোটিস দিলেন এই বিএলও, কেতুগ্রাম কাণ্ডে তীব্র জল্পনা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
রাজকোটে লড়াকু সেঞ্চুরি রাহুলের! কিউয়িদের কত টার্গেট দিল ভারত?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মর্মান্তিক! বোমাকে বুনো ফল ভেবে খেয়ে মৃত্যু হস্তিশাবকের
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team