কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
বিজেপির শেষের শুরু, ভাঙন প্রসঙ্গে মন্তব্য মুকুলের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১, ০৩:০১:৩৪ পিএম
  • / ৬৫৬ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস

বিজেপির শেষের শুরু। উত্তরবঙ্গে গেরুয়া শিবিরে ভাঙন প্রসঙ্গে আজ সোমবার একথা বললেন মুকুল রায়। এদিন আলিপুরদুয়ারের বিজেপি জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা সহ একঝাঁক বিজেপি নেতা তৃণমূলে যোগ দেন।

আরও পড়ুন: বিজেপি ছেড়ে তৃণমূলে আলিপুরদুয়ারের জেলা সভাপতি

গঙ্গাপ্রসাদবাবু ছাড়াও এদিন তৃণমূলে যোগ দেন গেরুয়া শিবিরের জেলা সহ-সভাপতি বিপ্লব সরকার, জেলা সাধারণ সম্পাদক বীরেন্দ্র বারা, সম্পাদক বিনোদ মিনস, কালচিনি বিধানসভার কনভেনর কিপাশংকর জয়সওয়াল, উপ-কনভেনার ঈশ্বর বিশ্বকর্মা, জেলা নেতা কষিম পাকিম।

যোগদান পর্ব শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন মুকুল বলেন, এটা পূর্বাভাস মাত্র। গত লোকসভা নির্বাচনেও প্রথম বিজেপি আসন পেয়েছিল উত্তরবঙ্গে। সেখান থেকেই ওদের ভাঙন শুরু হল। দলীয় সূত্রে খবর, মুকুল রায়ের সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে উত্তরবঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: আমি কেচ্ছা বড় ভালোবাসি

২০১৯-এর লোকসভা ও এবারের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে খারাপ ফল হয়েছে তৃণমূলের। লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের আটটি আসনের মধ্যে সাতটিতেই জয়ী হয়েছিল বিজেপি। বিধানসভা নির্বাচনে ৭ জেলায় ৫৪টি আসনের মধ্যে মাত্র ২১টি পেয়েছে তৃণমূল।

সেকারণেই তৃণমূল শিবিরের বড় চিন্তা এখন উত্তববঙ্গ। তাই এই ৭ জেলার সংগঠনের হাল ধরতে সামলাতে এবার মুকুলকেই মাঠে নামাতে চাইছে ঘাসফুল শিবির। রাজ্যে তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদানের হিড়িক পড়েছে।

আরও পড়ুন: রাম মন্দির জমি বিতর্কে সাংবাদিক-সহ তিন জনের নামে এফআইআর

মুকুল তৃণমূলে যোগ দেওয়ার পর গেরুয়া শিবিরে ভাঙন আরও বেড়েছে। এর আগে শনিবার তৃণমূলে যোগ দেন মুকুল ঘনিষ্ঠ প্রাক্তন বিজেপি নেতা তপন সিনহা। মুকুল রায় যেদিন তৃণমূলে যোগ দেন, সেদিনই বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতির পদ থেকে ইস্তফা দেন তিনি।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team