কলকাতা শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
শুভেন্দুর বিরুদ্ধে আইনি লড়াই মমতার
পীযূষকান্তি নাগ Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১, ১১:২৬:৩৯ পিএম
  • / ৮৭৬ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যে ফের একবার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তৃণমূল৷ কিন্তু ঘাসফুল শিবিরের কাছে নন্দীগ্রামের ফলাফল হতাশাজনক রয়ে গেছে৷ কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, নন্দীগ্রামের নির্বাচনে ভোট গণনায় কারচুপি হয়েছে৷ মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার পর এ বার সেই ফলাফল নিয়েই আইনি পথে হাঁটতে চলছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই পিটিশন দাখিল করেছেন মুখ্যমন্ত্রী৷ শুক্রবার হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের এজলাসে এই মামলার দ্রুত শুনানির জন্য আবেদন জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী৷ ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরাসরি ভোট গণনায় কারচুপির অভিযোগ এনে এই মামলা দায়ের করা হয়েছে৷

আরও পড়ুন রাজ্যপাল ও সরকারের দ্বৈরথ চলছেই

একুশের ভোটে নন্দীগ্রামই ছিল বাংলার রাজনৈতিক ভরকেন্দ্র৷ তেখালির জনসভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকেই প্রার্থী হবেন বলে ঘোষণা করেন৷ ৫০ হাজার ভোটে ওই কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রীকে হারানোর চ্যালেঞ্জ নেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী৷ সেই মতো নন্দীগ্রামে ভোট গণনা-পর্বের শুরু থেকেই টানটান উত্তেজনার ছিল৷ গণনার শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হওয়ার পড়েই উল্টে যায় পাশা৷ নির্বাচন কমিশন ঘোষণা করেন নন্দীগ্রামে ১৬০০ ভোটের ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷ শুক্রবার মামলায় গণনায় কারচুপি-সহ নন্দীগ্রাম ভোটের একাধিক বিষয় উত্থাপন করা হবে বলে সূত্রের খবর৷

আরও পড়ুনপঁচিশ’ ম্যাজিক মন্ত্র মুকুল রায়ের স্নায়ুর চাপে শুভেন্দু

রাজ্যে ঘাসফুল শিবিরের জয়জয়কারের মধ্যেই নন্দীগ্রামের ফলাফল নিয়ে বিরূপ প্রতিক্রিয়া উঠতে শুরু করে গেরুয়া শিবিরে৷ পদ্ম শিবিরের অধিকাংশ নেতারই দাবি, ২৯৪ টি আসনেই নেত্রী প্রার্থী ছিলেন অথচ নিজের কেন্দ্রেই শুভেন্দু অধিকারীর কাছে আসন রক্ষা করতে ব্যর্থ হয়েছেন৷তৃণমূলের অবশ্য পাল্টা দাবি, ওই কেন্দ্রে মুখ্যমন্ত্রীর হারের পিছনে ভোট গণনায় কারচুপি রয়েছে৷ তাই হাইকোর্টে আবেদন করে কমিশনের কাছে এই কেন্দ্রের পুনর্গণনার দাবি জানান হবে৷ সব মিলিয়ে তাই শুক্রবার হাইকোর্টের মামলার দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য৷

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মহাকালধামের আদলে ‘বইতীর্থ’, বইমেলার উদ্বোধনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সাহারা মরুভূমিতে তুষারপাত, মুহূর্তে বদলে গেল তাপমাত্রা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপ বয়কটের কারণে আর্থিক ক্ষতির মুখে বাংলাদেশের ক্রিকেটাররা!
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
ফিরল অন্ধকার অতীত, রোমিও’র ট্রেলারে শাহিদের বিধ্বংসী রূপ
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
বিয়ে নিয়ে মুখ খুললেন ঋতিকা, থানায় অভিযোগ দায়ের অনিন্দিতার
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
এবার আল্লুর ছবিতে সলমন! ‘পুষ্পা: ৩’-এ চমক
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
হাইকোর্টের নির্দেশের পরই ৬০০ মিটার জোড়ার কাজে এল গতি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সেতু রক্ষণাবেক্ষণের কাজ! রবিবার বাতিল হচ্ছে একাধিক ট্রেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
১৫ বছর বাদে কলকাতা বইমেলায় আসছে ‘যুদ্ধ বিধ্বস্ত’ চিন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
কলকাতা পুলিশের কাছ থেকে প্রশিক্ষণ নিল জয়পুরের পুলিশ!
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
ক্রোয়েশিয়ায় ভারতীয় দূতাবাসে হামলা! কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সোনার দামে বড় পতন, সাড়ে ১৩ হাজার টাকা কমলো রুপো
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
মধ্যমগ্রামে রঙের গুদামে ভয়াবহ আগুন, কীভাবে অগ্নিকাণ্ড এখনও স্পষ্ট নয়
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
টলিউডে নতুন অধ্যায়!পথচলা শুরু ‘হাউস অফ ভিশন স্টুডিওস’-এর
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
বইমেলার উদ্বোধন করলেন মমতা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team