কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ভাঙন অব্যাহত, সিপিএম ছেড়ে তৃণমূলে দাপুটে নেত্রী
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১, ০৭:৫১:২০ পিএম
  • / ৭৯৬ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস

ভোটপর্ব মিটলেও বঙ্গে দলবদল অব্যাহত। এবার সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শিলিগুড়ি পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রীতিকণা বিশ্বাস।

বিধানসভা ভোটে অশোক ভট্টাচার্যর পরাজয়ের পর থেকেই শিলিগুড়িতে সিপিএম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদানের হিড়িক পড়েছে। যদিও দলবলের বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বাম নেতৃত্ব। এর আগে ১২ মে দুই বাম কাউন্সিলর তৃণমূলে নাম লিখিয়েছিলেন।

আরও পড়ুন: নেট সমস্যা, নজির গড়ল পড়ুয়ারা

বুধবার তৃণমূলের দার্জিলিং জেলা কার্যালয়ে জেলা সভাপতি রঞ্জন সরকার ও প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের হাত থেকে ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন প্রীতিকণাদেবী। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতেই দলে যোগ দিলাম। তাঁর কথায়, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে রুখতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দলবদলের এই সিদ্ধান্ত।

গৌতম দেব বলেন, ‘প্রীতিকণাদেবী দীর্ঘদিন রাজনীতি করছেন। তিনি আমাদের দলে আসায় আমরা আরও শক্তিশালী হলাম।’ প্রাক্তন মন্ত্রীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে ভবিষ্যতে আরও অনেকে তৃণমূলে যোগ দেবেন। এদিকে সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক জীবেশ সরকারের বক্তব্য, এই দলবদলে সংগঠনে কোনও প্রভাব পড়বে না।

আরও পড়ুন: জামাইষষ্ঠীতেই  খুলল শপিংমল

সূত্রের খবর, শীঘ্রই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ আরও এক প্রাক্তন কাউন্সিলর। এর আগে ১২ মে শিলিগুড়ির দুই প্রথম সারির বাম নেতা যোগ দেন তৃণমূলে। শিলিগুড়ি পুরনিগমের বিদায়ী বাম কাউন্সিলার কমল আগরওয়াল ও প্রাক্তন ডেপুটি মেয়র রামভজন মাহাতো ঘাসফুল শিবিরে নাম লেখান। রামভজন মাহাতো সেদিন জানিয়েছিলেন, মমতা বন্দোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়েই দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে, কমল আগরওয়াল বলেন, বাংলার মানুষ কী চান তা এবারের নির্বাচনেই বুঝিয়ে দিয়েছেন। শহরের সার্বিক উন্নয়নের জন্য কাজ করার লক্ষ্যেই তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। কয়েকমাস আগে অবধিও ‘লালদুর্গ’ বলে পরিচিত ছিল শিলিগুড়ি। ২০১৬-তে তৃণমূলের বিপুল হাওয়াতেও শিলিগুড়ি আসন থেকে জেতেন সিপিএমের অশোক ভট্টাচার্য।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে এবার গ্রিন ফাঙ্গাসের হানা

তবে ২০২১-এর ভোটের আগে তাঁর ডানহাত বলে পরিচিত সিপিএমের যুব নেতা তথা প্রাক্তন মেয়র পারিষদ শংকর ঘোষ বিজেপিতে নাম লেখান। গেরুয়া শিবিরের প্রার্থীও হন তিনি। শুধু তাই নয় এবারের নির্বাচনে গুরু অশোক ভট্টাচার্য ও তৃণমূলের ওমপ্রকাশ মিশ্রকে হারিয়ে প্রথমবারের জন্য বিধায়ক নির্বাচিত হন শংকর। তারপর থেকেই শিলিগুড়িতে বামফন্টে ভাঙন অব্যাহত।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

পিস্তল ও কার্তুজ সহ খিদিরপুর থেকে ধৃত যুবক
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার থেকে সাংসদদের বেতনে কোপ? কড়া নিয়ম আনছে কেন্দ্র
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আজ রাতেই এসএসসি একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তাল রাজ্য!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড ডে মিল কর্মীরা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team