কলকাতা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
২০০২ ভোটার তালিকায় নাম না থাকলে কি হবে? জানাল নির্বাচন কমিশন
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Bipasha Chakraborty
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ০৬:১০:০৯ পিএম
  • / ২৫৭ বার খবরটি পড়া হয়েছে
  • Bipasha Chakraborty

ওয়েবডেস্ক- বিহার (Bihar) নির্বাচনের (Election) শুরুর দিন থেকে চর্চায় ছিল এসআইআর (SIR)। তবে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধনী নিয়ে প্রথম থেকে খড়গহস্ত মূর্তি নিয়েছে বিরোধী দলগুলি। বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’র আওয়াজ তুলে পথে নামেন রাহুল গান্ধী ও তেজস্বী যাদব। নির্বাচন কমিশন (Election Commission) বিরোধীদের সেই দাবি নস্যাৎ করে দিয়ে জানিয়ে দেয়, সুষ্ঠু ভোট করাতেই এই এসআইআর। বিহারের পরে রাজ্যের অন্যান্য ভোটমুখী রাজ্যবগুলিতে এসআইআর-হবে বলে জানায় নির্বাচন কমিশন। সেইমতো সোমবার অন্যান্য রাজ্যগুলির সেই এসআইআর -এর নির্ঘন্ট ঘোষণা করল কমিশন।

সোমবারের বৈঠক থেকে প্রথমেই বিরোধীদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে কমিশনের ঘোষণা বিহারে সফল এসআইআর। ভোটারদের কোনও অভিযোগ নেই।

সেইসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Chief Election Commissioner Gyanesh Kumar) জানিয়ে দেন, ২০০২ ভোটার তালিকায় নাম থাকলে দিতে হবে না নথি। বাবা-মায়ের নাম থাকলেও দিতে হবে না নথি।  যে রাজ্যে এসআইআর হচ্ছে, আজ ১২ টায় ভোটার তালিকা ফ্রিজ হবে।  রাত ১২টার পর নথিভুক্তকরণে কাজ শুরু। কোনও বুথে ১২০০-র বেশি ভোটার থাকবে না। অভিযোগ থাকলে দুবার আবেদন করা যাবে। এসআইআর- এর লক্ষ্য যোগ্য ভোটারদের নাম নথিভুক্ত করা। ভোটার তালিকায় নাম না থাকলে জেলাশাসকের কাছে আবেদন করা যাবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছেও আবেদন করতে পারবে।

জ্ঞানেশ কুমার জানান, ২০০২ সালে শেষ বার হয়েছিল এসআইআর। ২৩ বছর বাদে ফের এসআইআর হতে চলেছে। দ্বিতীয় দফায় ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর। সংবিধান অনুসারে ভোটার হতে গেলে ভারতের নাগরিক হতে হয়।

আরও পড়ুন- SIR নিয়ে সাংবাদিক বৈঠক থেকে বড় ঘোষণা নির্বাচন কমিশনের

ইতিমধ্যেই কমিশনের তরফে ওয়েবসাইটে ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সেই সময়ে বিধানসভা অঞ্চল অনুযায়ী তালিকা প্রকাশিত হয়েছে। ভোটগ্রহণ কেন্দ্রের সঙ্গে মিলিয়ে বাড়ি থেকেই ভোটাররা নিজেদের নাম তালিকায় রয়েছে কিনা দেখে নিতে পারবে। মুখ্য নির্বাচন কমিশনার আরও জানিয়েছেন, এসআইআর-ঝাড়াই বাছাই পর্বের পর ২০২৬ সালের ভোটের জন্য নয়া তালিকা প্রকাশ করবে কমিশন। কোনও ভোটার এসআইআর-এ অংশ না নিলে তাদের নাম থাকবে না নতুন তালিকায়।

SIR-এর মূল কাজ শেষ হওয়ার এক মাস পর খসড়া তালিকা প্রকাশিত হবে। কোনও ভুল বা অভিযোগ থাকলে খসড়া খতিয়ে দেখবে কমিশন। বিহারে ক্ষেত্রে যেভাবে কাজ হয়েছে, পশ্চিমবঙ্গেও একই নিয়ম বজায় থাকবে।

২০০২ সালে এ রাজ্যে ভোটার ছিল ৪.৫৮ কোটি। এখন  ভোটার সংখ্যা ৭.৬৫ কোটি। এই তালিকার উপর ভিত্তি করেই এসআইআর হবে। ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হবে। যে সমস্ত ভোটারের নাম দুটি তালিকাতেই রয়েছে, তারা ম্যাপিংয়ের আওতায় আসবেন। এদের পরিবারে সদস্যরা যে ভারতীয় নাগরিক সেই বিষয়ে নিশ্চিত কমিশন। তাদের নাগরিকত্ব প্রমাণ করার জন্য কোনও নথি দেওয়ার প্রয়োজন নেই।

দেখুন আরও খবর-

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

‘অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানকে ঘিরে সঙ্কট তীব্র! জয়শংকরকে ফোন ইরানের বিদেশমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বোলিং ব্যর্থতা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে জলে গেল রাহুলের শতরান
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
১৬-১৭ জানুয়ারি মালাদা স্টেশনে সাময়িক প্ল্যাটফর্ম পরিবর্তন! কেন ?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
দেশের বৃহত্তম মহাকাল মন্দির, পাহাড়ের পর্যটনে নয়া মাইলফলক
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক, তারপর কী হল?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মনোকিনিতে সি-বিচে বিপাশা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিকের সঙ্গে দুষ্টুমির ঝলক দেখালেন প্রিয়াঙ্কা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
ভিসা ছাড়া কতগুলি দেশে যেতে পারবেন ভারতীয়রা? দেখুন বড় খবর
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিজেই নিজেকে শুনানির নোটিস দিলেন এই বিএলও, কেতুগ্রাম কাণ্ডে তীব্র জল্পনা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
রাজকোটে লড়াকু সেঞ্চুরি রাহুলের! কিউয়িদের কত টার্গেট দিল ভারত?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মর্মান্তিক! বোমাকে বুনো ফল ভেবে খেয়ে মৃত্যু হস্তিশাবকের
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team