কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
‘চিনা নই, আমরা ভারতীয়’, বিজেপি শাসিত রাজ্যে মৃত্যু যুবকের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৫:১৮ পিএম
  • / ৭৪ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : সম্প্রতি দেশের মধ্যেই বর্ণ বিদ্বেষের শিকার হয়ে মৃত্যু হয়েছিল ভারতীয় এক যুবকের (Indian Youth)। অভিযোগ, চিনা সন্দেহে এমবিএ ওই পড়ুয়ার উপর হামলার অভিযোগ উঠেছিল বেশ কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। গুরুতর আহত হয়েছিলেন তিনি। ভর্তি ছিলেন হাসপাতালে। সেখানে ১৪ দিন মৃত্যুর (Death) সঙ্গে পাঞ্জা লড়ার পর গত শুক্রবার, ২৬ ডিসেম্বর মৃত্যু হয় তাঁর। সেই ঘটনার প্রতিবাদে ত্রিপুরা ও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে শুরু হয়েছে প্রতিবাদ।

জানা গিয়েছে, ওই পড়ুয়ার নাম অ্যাঞ্জেল চাকমা (২৪)। তিনি ত্রিপুরার (Tripura) বাসিন্দা। তিনি উত্তরাখণ্ডের (Uttarakhand) দেরাদুনে (Dehradun) পড়তে গিয়েছিলেন। সম্প্রতি এলাকায় স্থানীয় বাজারে গিয়েছিলেন অ্যাঞ্জেল ও তাঁর ছোট ভাই মাইকেল চাকমা। সেখানে কয়েকজন দুষ্কৃতী তাদের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষী মন্তব্য করেন। তবে সেই সময় আঞ্জেল ওই যুবকের জানিয়েছিলেন, “আমরা চিনা নই, আমরা ভারতীয়। সেটা প্রমাণ করতে আপনাদের কোন নথি দেখাতে হবে?”

আরও খবর : ৮৮তম জন্মবার্ষিকীতে বিমানের নাম রাখা হল রতন টাটার নামেই!

অভিযোগ, এর পরেই ওই যুবকদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। গালিগালাজের পাশাপাশি ব্যাপক মারধর করা হয়। এমনকি ধারাল অস্ত্র দিয়েও হামলা চালানো হয় বলেও অভিযোগ। এই ঘটনায় গুরুতর আহত হন অ্যাঞ্জেল ও মাইকেল। দু’জনকেই ভর্তি করা হয় হাসপাতালে। তবে শুক্রবার মৃত্যু হয় অ্যাঞ্জেলের। ভাই মাইকেলের অবস্থাও আশঙ্কাজনক বলেই খবর। এর পর অ্যাঞ্জেলের দেহ যখন আগরতলায় নিয়ে আসা হয়, তখন ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ ।

এই ঘটনা নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, এমন ঘটনা একদম বরদাস্ত করা হবে না। ঘটনায় ৫ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বলে খবর। তবে মূল অভিযুক্ত যজ্ঞ আওয়াস্থি এখনও ফেরার বলেই জানা গিয়েছে। তাঁর মাথার দাম রাখা হয়েছে ২৫ হাজার টাকা।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team