কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
কাকা–ভাইপো একজোট! ‘মহারাষ্ট্রের স্বার্থে’ লড়াইয়ের ঘোষণা, পওয়ার সমীকরণে চাপ বিজেপিতে?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৫:৫৩ এম
  • / ৬৯ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

নয়াদিল্লি: বছর শেষ হতেই ঘুচল কাকা–ভাইপোর দূরত্ব। আসন্ন নির্বাচনে শরদ পওয়ারের (Sarad Pawar) সঙ্গে হাত মেলালেন ভাইপো অজিত পওয়ার (Ajit Pawar)। মহারাষ্ট্রের (Maharastra) ২৯টি পুরসভা নির্বাচনে এনসিপির (NCP) দুই শিবির একসঙ্গে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। প্রচারে নেমে অজিত পওয়ার সাফ জানালেন,“আমাদের পরিবার আবার এক হয়ে গিয়েছে।”

আগামী ১৫ জানুয়ারি মহারাষ্ট্রের ২৯টি পুরসভায় ভোট। মনোনয়ন জমার শেষ দিন আগামীকাল। এই আবহে রবিবার নির্বাচনী প্রচারে অজিত বলেন, “প্রার্থী তালিকা চূড়ান্ত করার সময়েই দুই শিবির একসঙ্গে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন এতে লাভ হবে কি না। কিন্তু কখনও কখনও মহারাষ্ট্রের উন্নতির স্বার্থেই এমন সিদ্ধান্ত নিতে হয়। আপাতত আমরা এক হয়েছি।”

আরও পড়ুন: মাঝরাতে ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড! ১৫৮ যাত্রীবোঝাই ২ কামরা পুড়ে ছাই

তবে এই সমঝোতা আপাতত পিম্পরি–চিঁচওয়াড় পুরসভা নির্বাচনেই সীমাবদ্ধ। বাকি পুরসভাগুলিতে শরদ ও অজিত—দু’টি শিবির আলাদা আলাদাভাবে লড়বে। পুণে পুরসভা নিয়েও জোট গড়ার আলোচনা চলছিল। কিন্তু সেই সমঝোতা ভেস্তে যাওয়ার সম্ভাবনাই বেশি। রাজনৈতিক মহলের ধারণা, শরদ পওয়ারের প্রস্তাবে কার্যত সায় দেননি অজিত। সে কারণেই মহা বিকাশ আঘাড়ির সঙ্গে পুণে পুরসভা নিয়ে ফের আলোচনায় বসছেন শরদ পওয়ার—এমনই গুঞ্জন।

উল্লেখ্য, প্রায় তিন বছর আগে শরদ পওয়ারের থেকে আলাদা হন অজিত পওয়ার। আইনি লড়াইয়ের পর এনসিপির ‘ঘড়ি’ প্রতীকও যায় তাঁর দখলে। গত লোকসভা নির্বাচনে অবশ্য শরদ পওয়ার ভাইপোকে টেক্কা দিয়েছিলেন। তবে বিধানসভা ভোটে অজিত শিবির জেতে ৪১টি আসনে, সেখানে শরদের দল পায় মাত্র ১০টি। এরপর থেকেই দুই এনসিপি এক হওয়ার জল্পনা জোরদার হয়। পিম্পরি–চিঁচওয়াড় থেকেই সেই জল্পনার বাস্তব রূপ। প্রশ্ন একটাই, এই কাকা–ভাইপো সমীকরণ কি আগামী দিনে মহারাষ্ট্রে বিজেপির অঙ্ক আরও কঠিন করে দেবে?

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
টিস্যুতে লেখা হুমকি বার্তা, ভয়াবহ কাণ্ড ইন্ডিগো বিমানে!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team