কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
কুয়াশায় বিপর্যস্ত রেল চলাচল, লেট একাধিক এক্সপ্রেস ট্রেন
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ০৭:২৯:০৮ পিএম
  • / ৭৭ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

কলকাতা: উত্তর ভারত জুড়ে জাঁকিয়ে শীত (Cold in North India)। আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে ঘন কুয়াশা।জানুয়ারির তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা প্রভাব ফেলেছে রেল (Indian Railways) পরিষেবায়। ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহের জেরে একাধিক গুরুত্বপূর্ণ রুটে ট্রেন (Trains Running Late Fog) চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে দিল্লি- হাওড়া রেল রুটে এখনও স্বাভাবিক হয়নি পরিষেবা। আবহাওয়ার সতর্কতা ছিল আগেই। ভোর হতেই ভয়ঙ্কর বিপর্যস্ত জনজীবন। উড়ল না বিমান, ছাড়ল না ট্রেন। রাস্তায় গাড়িও চলছে ধীর গতিতে। দৃশ্যমানতা কমে যাওয়ায় একাধিক গুরুত্বপূর্ণ রুটে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে হচ্ছে, ফলে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

উত্তর ভারতের পাহাড়ি এলাকায় তুষারপাতের প্রভাবে সমতলে তীব্র ঠান্ডা নেমেছে। তার সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা। একাধিক ট্রেনের সময় ঘণ্টার পর ঘণ্টা পিছিয়ে গেল। তালিকায় রয়েছে বেশ কিছু দূরপাল্লার ট্রেন। ডাউন যোধপুর এক্সপ্রেস ৯ ঘণ্টা, ডাউন রাজধানী এক্সপ্রেস ৫ ঘণ্টা, ডাউন দুন এক্সপ্রেস আড়াই ঘণ্টা, ডাউন কালকা মেল ৫ ঘণ্টা, চম্বল এক্সপ্রেস ৪ ঘণ্টা এবং ডাউন নিউ দিল্লি হাওড়া দুরন্ত এক্সপ্রেস ১২ ঘন্টা দেরিতে চলছে।

আরও পড়ুন:উচ্ছেদ অভিযানকে ঘিরে রণক্ষেত্র দিল্লি!

দৃশ্যমানতা কম থাকায় একাধিক রেল (Indian Railways) সেকশনে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে হচ্ছে। এর জেরে বিভিন্ন স্টেশনে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে এবং ঠান্ডায় ভোগান্তিও বাড়ছে। দিল্লি-হাওড়া রুটে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। দিল্লি-হাওড়া রুটের (Delhi-Howrah Route Train) অন্যতম ব্যস্ত স্টেশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন দিয়ে যাতায়াতকারী বহু ট্রেন নির্ধারিত সময়ের অনেক পরে চলছে। নয়াদিল্লি-পাটনা তেজস, নয়াদিল্লি-শিয়ালদা হাওড়া রাজধানী, নয়াদিল্লি-ভুবনেশ্বর তেজস রাজধানী-সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের বিলম্ব এখনও কাটেনি।ট্রেনের অপেক্ষায় স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা হিমেল হাওয়া ও তীব্র ঠান্ডায় কার্যত কাঁপছেন।

রেল সূত্রে খবর, চান্দৌলি ও সংলগ্ন এলাকায় বুধবার মরশুমের সবচেয়ে ঠান্ডা দিন হতে পারে। তার জেরেই নিরাপত্তার স্বার্থে ট্রেনের গতি কমানো হয়েছে। ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।কুয়াশার কারণে পুরুষোত্তম এক্সপ্রেস, মগধ এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র মেল-সহ একাধিক দূরপাল্লার ট্রেন কয়েক ঘণ্টা পর্যন্ত দেরিতে চলছে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team